নেপালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ৫৯ যাত্রীবাহী একটি বিমান

শুক্রবার ভোর রাতে লুম্বিনি বিমানবন্দরে অবতরণের সময়। বিমানবন্দরের রানওয়েতে বিমানের চাকা পিছলে যায়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে একের পর এক দুর্ঘটনা। শুক্রবার (১২ জুলাই) ভোর রাতে ভূমিধসের কবলে পড়ে নদীতে ভেসে গিয়েছে ২ টা বাস, এখনও নিখোঁজ ৩০ জন। যার মধ্যে ৭ জন ভারতীয়। অন্যদিকে শোনা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বুদ্ধএয়ার ব্যক্তিগত বিমানসংস্থার একটি বিমান ৫৯ জন যাত্রী নিয়ে নেপালের লুম্বিনি প্রদেশে অবতরণের সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোর রাতে লুম্বিনি প্রদেশের সিদ্ধার্থনগরের গৌতমবুদ্ধ বিমানবন্দরে অবতরণের সময়। বিমানবন্দরের রানওয়েতে বিমানের চাকা পিছলে যায়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। আর যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনা প্রসঙ্গে নেপালের রুপংদেহি জেলার পুলিশ মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের পূর্ব থেকে পশ্চিমে অবতরণের সময় লুম্বিনি প্রদেশের সিদ্ধার্থনগরের গৌতমবুদ্ধ বিমানবন্দরের কাদায় আটকে যায় বুদ্ধএয়ার বিমানটি।

এরপর 805 রানওয়ে থেকে হড়কে যায় বিমানটির চাকা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিমানটি। যাই হোক, তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে বিমানের চার ক্রু সদস্য বিমানে থাকা ৫৯ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। আর যেহেতু রানওয়েতে থাকাকালীন বিমানটির সঙ্গে এমন দুর্ঘটনা ঘটেছে। তাই বিমানটির চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গৌতমবুদ্ধ বিমানবন্দরটি নেপালের ললিতপুরে অবস্থিত।  আর বুদ্ধএয়ার একটি বেসরকারি বিমান সংস্থা। এটি নেপালের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি ভারতেও আন্তর্জাতিক পরিষেবা দেয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে