বাবাকে খুন করে আত্মহত্যার মিথ্যা অভিযোগ দায়ের ,গ্রেফতার ছোট ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: সারাদিন মদ্যপ অবস্থায় থাকতো বৃদ্ধ বাবা।তার প্রতিবাদ করত ছোট ছেলে। লেগে থাকত অশান্তি। তারপরেই বাবাকে গলা টিপে খুন। দুই মাস পর রহস্য মৃত্যুর কিনারা আইসির হাত ধরে। পুলিশের জালে ছোট ছেলে। বাবা সারাদিন মদ্যপ অবস্থায় থাকতো।তার প্রতিবাদ করত ছোট ছেলে।তা নিয়ে বিবাদের সূত্রপাত।সেই রাগেই বাবাকে গলা টিপে খুন করে  ছোট ছেলে। দুই মাস পর সেই রহস্য মৃত্যুর কিনারা পুলিশের হাত ধরে। পুলিশের জালে ছোট ছেলে। সমগ্র ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। চলতি বছরের মে মাসের ১২ তারিখ হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.)অন্তর্গত ভালুকা বাজার এলাকার বাসিন্দা হরেশ পাসোয়ানের (৬৮) রহস্য মৃত্যু হয়।

বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা আশঙ্কা করেন হরেশ বাবু আত্মঘাতী হয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানায় উনার বড় ছেলে সুমিত পাসোয়ান রহস্য মৃত্যুর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ।এই মামলায় তদন্তকারী অফিসারের দায়িত্ব নেন খোদ আইসি মনোজিৎ সরকার। কিন্তু তদন্ত নেমে কেঁচো খুঁড়তে বের হয় কেউটে। পুলিশ বুঝতে পারেন হরেশবাবু আত্মঘাতী হননি।তাকে গলা টিপে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ আরো স্পষ্ট হয়। কিন্তু কে খুন করল? কেনই বা এক বৃদ্ধকে খুন করা হল?

সেই তদন্ত করতে গিয়ে আরো বিস্ফোরক তথ্য উঠে আসে।জানা যায়, হরেশ বাবু মদ্যপ অবস্থায় থাকতেন।এই নিয়ে ছোট ছেলে বাবার প্রতিবাদ করতো।বাবার সঙ্গে ছেলের ঝগড়া লেগে থাকতো। সেই রাগেই বাবাকে খুন করে ছেলে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে সঞ্জয় পাসোয়ানকে(Sanjay Pasoan)।পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে চাঁচল মহকুমা আদালতে।হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, তদন্তের কিনারা করতে দুই মাস সময় লেগেছে। উনার ছোট ছেলে মূল অভিযুক্ত। আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির