নেপালে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন প্রচণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখতে পারলেন না নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড। শুক্রবার নেপালের সংসদে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন তিনি। আর ওই আস্থা ভোটেই অধিকাংশ সাংসদের অনাস্থার মুখোমুখি হন তিনি। ২৭৫ সাংসদের মধ্যে মাত্র ৬৩ জনের সমর্থন পেয়েছেন প্রচণ্ড। আর আস্থা ভোটের বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ জন সাংসদ। আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী তথা মাওবাদী নেতা। আর সেই সঙ্গে ১৯ মাস মেয়াদের সরকারেরও পতন ঘটল।

২০২২ সালে নেপালে সংসদ নির্বাচনে কোনও দলই সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদিও দেশের সবচেয়ে পুরনো দল নেপালি কংগ্রেস বৃহত্তম দল হিসাবেই আত্মপ্রকাশ করেছিল। তবে নেপালি কংগ্রেসকে রুখতে হাত মিলিয়েছিলেন পুষ্পকুমার দহাল ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দুই দল মিলে জোট সরকার তৈরি করেছিল। মাত্র ৩২ সাংসদের দল হয়েও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওবাদী সেন্টার)-এর সুপ্রিমো প্রচণ্ড। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই জোট সরকারে ফাটল তৈরি হয়। প্রধানমন্ত্রী হিসাবে প্রচণ্ডের একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

গত ৩ জুলাই জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলান তিনি। ফলে ক্ষমতায় থাকার মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছিলেন প্রচণ্ড। যদিও প্রধানমন্ত্রীর কুর্সি আঁকড়ে থাকেন তিনি। তবে নিয়মানুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা হারানোর এক মাসের মধ্যেই শক্তি প্রদর্শন করতে হতো প্রচণ্ডকে। এদিন সংসদে আস্থা ভোটে তা প্রমাণ করতে পারেননি তিনি। সরকার টিকিয়ে রাখার জন্য ১৩৮ সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল। কিন্তু তিনি মাত্র ৬৩ সাংসদের সমর্থন জোগাড় করতে পেরেছেন।

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর