ইংল্যান্ডের বিখ্যাত গুরুদ্বারে ব্লেড দিয়ে হামলা, গ্রেফতার ১৭ বছরের কিশোর

ইতিমধ্যেই কিশোরটিকে হত্যার চেষ্টা এবং ধর্মীয়ভাবে জনশৃঙ্খলায় আক্রমণ করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে ব্লেড অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টের একটি গুরুদ্বারে হামলার পর ১৭ বছরের একজনকে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। যে একটি ‘ব্লেড অস্ত্র’ দিয়ে দুজন মহিলাকে গুরুতরভাবে আঘাত করেছে বলে শুক্রবার স্থানীয় পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় গ্রেভসেন্ডের শ্রী গুরু নানক দরবার গুরুদ্বারে। অপরাধী কিশোরটি ঘটনার আগে থেকেই গুরুদ্বারে ছিলেন বলে জানা গিয়েছে। এবং প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরেও কিশোরটি বেপরোয়াভাবে সকলকে আক্রমণ করতে শুরু করে। এই গুরুদ্বারাটি ভারতের বাইরে সবচেয়ে বড় শিখ কমপ্লেক্সগুলির মধ্যে একটি। ছেলেটি ব্লেড দিয়ে সেখানে উপস্থিত ভক্তদের আঘাত করার চেষ্টা করলেও তেমন কেউ গুরুতর আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

তবে যে দুই মহিলা আঘাত পেয়েছেন, তাঁদের এখন চিকিৎসার প্রয়োজন। আর ইতিমধ্যেই কিশোরটিকে হত্যার চেষ্টা এবং ধর্মীয়ভাবে জনশৃঙ্খলায় আক্রমণ করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে ব্লেড অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। তবে কেন কিশোরটি এমন ঘটনা ঘটাল তা জানা যায়নি। শুক্রবার সকাল থেকেই গুরুদ্বারে তদন্ত চালিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ। তাঁদের কথায়, “গুরুদ্বারার ঘটনা সম্পর্কে আমরা সম্প্রদায়ের উদ্বেগ বুঝতে পারি, তবে আমরা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বিবেচনা করছি। ঘটনাটি আরও খারাপ পর্যায়ে যেতে পারতো। কিন্তু এটাই ভগবানের কাছে প্রার্থনা যে কিছু হয়নি। কারণ ঘটনার সময় গুরুদ্বারে অনেক শিশুরাও উপস্থিত ছিল।”

ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে গ্রেভশামের সাংসদ জানিয়েছেন যে, তিনি এই ঘটনায় “মর্মাহত এবং দুঃখিত”। আহতদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে, ঘটনা প্রসঙ্গে গুরুদ্বারের মুখপাত্র জগদেব সিং বিরদি বলেছেন যে, তিনি কেন্ট পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তাঁরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গুরুদ্বারে প্রবেশ করে একজনকে খুনের চেষ্টার গুরুতর অপরাধ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে