‘ধারাবাহিকের কারণে বিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলাম’: ইপ্সিতা

আসলে বিয়ের ছ’মাসের মাথায় বুঝতে পেরেছিলেন, তাঁদের মধ্যে সবকিছু ঠিক নেই। সমস্যা হচ্ছিল। তাই তারা আইনি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু এ বিষয়ে একেবারেই চুপচাপ ছিলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে, ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ২০২২ সালে তাঁদের বাগদান হয়, আইনী বিয়েও সেরে ফেলেছিলেন তারকা জুটি। সেই ছবিও ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জুড়ে দিয়েছিলেন তাঁরা। আইনী বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই ছন্দপতন। গুঞ্জন ওঠে তাঁরা আর সম্পর্কে নেই।

কিন্তু এই বিষয়ে একেবারে কুলুপ এঁটেছিলেন তারকা জুটি। অবশেষে দিন কয়েক আগেই এই ঘটনায় মুখ খোলেন অর্ণব। তিনি তাঁর আইনী বিয়ের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছেন। আর জানিয়েছেন, তাঁদের অনেকদিন আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। এবার বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন ইপ্সিতা মুখোপাধ্যায়। তাঁকে শেষবার ‘জল থইথই ভালবাসা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। একই ধারাবাহিকে অভিনয় করেছেন অর্ণবও। দেওর-বৌদির সম্পর্কে অভিনয় করেছিলেন তাঁরা। এবার সম্পর্ক ভাঙনের বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানালেন, সম্পর্ক থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। ভেঙে যাওয়ার পরেও রেশ থেকে যায়। তবে আগের থেকে অনেকটাই ভাল আছেন এখন তিনি। আসলে বিয়ের ছ’মাসের মাথায় বুঝতে পেরেছিলেন, তাঁদের মধ্যে সবকিছু ঠিক নেই। সমস্যা হচ্ছিল। তাই তারা আইনি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সমস্যার সমাধান করার আপ্রাণ করেছিলেন ইপ্সিতা।

কিন্তু চিড় খাওয়া দাগটা রয়েই গিয়েছিল। তখনই উভয়ে ঠিক করেন, সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর কোনও অর্থ নেই। কিন্তু এতদিন এই বিষয়টি জানাননি কেন তাঁরা, এই বিষয়ে অভিনেত্রী বলেন, ধারাবাহিকের কারণেই মুখ বন্ধ রাখতে হয়েছিল তাঁদের। যাতে টিআরপি-তে ছাপ না পড়ে। চ্যানেলের অনুষ্ঠানে জুটি বেঁধে নেচেছেন। তাই পেশার কারণে দিনের পর দিন সব আড়াল করে বাস্তবে অভিনয় করে গিয়েছেন অর্ণব-ইপ্সিতা। তাই ধারাবাহিক শেষে তারা বিচ্ছেদের কথা জানালেন। তবে পরবর্তী জীবনের কথা এখনও ভাবেননি তিনি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য