কম খরচে ঘুরে আসুন ‘ওড়িশার কাশ্মীর’ থেকে? জেনে নিন কীভাবে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির প্রিয় ঘুরতে যাওয়া জায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরী। বহু বছরই পর্যটকের মেলা বসে এখানে। বহু মানুষ এসে ভিড় জমায়। আপনি যদি অফবিট ডেস্টিনেশন আর শীতের আমেজ ভালবাসেন তবে পুরির কাছাকাছি আরও একটি জায়গা আছে সেখানে ঘুরে আসতে পারেন। জায়গাটি পরিচিত ‘ওড়িশার কাশ্মীর’ নামে। শুনতে আশ্চর্য লাগলেও শীতকালে এখানে বরফ পড়তেও দেখা যায়। ওড়িশাতেই যে এমন একটি শৈল শহর আছে সেখানে না গেলে টের পাবেন না। শোনা যায় দারিং নামক এক সাহেব ব্রিটিশ আমলে এই ছোট্ট শৈলশহরটি প্রতিষ্ঠা করেন।

অপরুপ সৌন্দর্য : শৈলশহরটির নাম দারিংবাড়ি। প্রকৃতির এক অপরুপ নিদর্শন দেখতে পাবেন এখানে। বর্ষাকালেও এর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারেন।এপ্রিল মে মাসের দিকে গেলেও সঙ্গে করে কম্বল নিয়ে যেতে হবে এতটাই শীত পড়ে।এখানে তাপমাত্রা কখনও কখনও মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এখানে দেখতে পাবেন, মেঘ ও কুয়াশায় ঘেরা চারিদিক। এখানে রয়েছে পাইনের বন, কফির বাগান এছাড়াও বেশ কয়েকটি পাহাড়ি জলপ্রপাতও নজরে পড়বে। রয়েছে লুদু জলপ্রপাত, মড়ুবান্দা জলপ্রপাত ও পুতুদি জলপ্রপাত।এছাড়াও রয়েছে লাভার্স পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, হিল ভিউ পার্ক ও গোলমরিচের বাগান। চারিদিক ঘন সবুজ অরণ্যে ছেয়ে আছে। মন শান্ত করতে কদিন আশ্রয় নিতে পারেন প্রকৃতির বুকে। একদিকে নদীর শব্দ অন্যদিকে পাখির আওয়াজে মন ভরে উঠবে।

কীভাবে যাবেন : পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, যে দারিংবাড়ি ঘুরে আসতে পারেন। তার জন্য বিভিন্ন রুট রয়েছে।তবে সরাসরি দারিংবাড়ি ঘুরতে যাওয়ার কোনও ট্রেন পরিষেবা নেই। পুরী কিংবা হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। সেখান থেকে দারিংবাড়ি যাওয়ার দূরত্ব ২৫১ কিলোমিটার। প্রচুর প্রাইভেট গাড়ি দারিংবাড়ি যায়।

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ