চিটফান্ড খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে নয়ডা থেকে গ্রেফতার চক্রের কিং পিং

Share:

নিজস্ব প্রতিনিধি,এয়ারপোর্ট: চিট ফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণা। নয়ডা থেকে গ্রেফতার এক। আই টি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি(IT) কর্মী সোয়েতা দত্ত ২০২১ সালে এয়ারপোর্ট থানায়(Airport P.S.) অভিযোগ দায়ের করেন যে তিনি আমিষ্টার নামক একটি কোম্পানিতে মৃন্ময় পালের কথায় ২৪ লক্ষ টাকা জমা করেন। তিনি জানান, মৃন্ময় তাকে জানায় তার এই কোম্পানিতে টাকা রাখলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।

এই প্রলোভনে তিনি ২৪ লক্ষ টাকা জমা করেন। এর কিছুদিন পরেই মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার দারস্ত হন ওই আইটি কর্মী মহিলা। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ মৃন্ময় পালের কলকাতার অফিস গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গেছেন। এরপরে বিভিন্ন সুত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তরপ্রদেশের নয়ডা (Noida)এলাকায় হানা দিয়ে সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই মৃন্ময় পাল(Mrinmoy Pal) চিট ফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন। রবিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পেশ করে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর ।এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের