নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়েকে ৪২ রানে হারালেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিন ম্যাচ জয়ে আগেই সিরিজ কব্জা করেছিল টিম ইন্ডিয়া। ফলে রবিবার শেষ ম্যাচ ছিল  নিয়মরক্ষার। সেই গুরুত্বহীন ম্যাচেও জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে দিলেন শুভমন গিলরা।

হারারে স্পোর্টস ক্লাবে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। ব্যাট করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলার চেষ্টা করেন যশস্বী জয়সোয়াল। যদিও প্রথম ওভারেই ১২ রান করে রাজার বলে সাজঘরে ফেরেন তিনি। অভিষেক শর্মাও (১৪) ও অধিনায়ক শুভমন গিলও (১৩) বেশিক্ষণ টিকতে পারেননি। ৪০ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া। এর পরে দলকে বিপদ থেকে টেনে তোলেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। দুজনে ৬৫ রান যোগ করে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। ২২ রান করে আউট হয়ে যান পরাগ। ষষ্ঠ উইকেটে শিভম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান সঞ্জু। ১৮তম ওভারে বড় শট খেলতে গিয়ে ব্লেজিং মুজারাবানির বলে সাজঘরে ফেরেন তিনি (৫৮)। শেষ ওভারের প্রথম বলে আউট হন শিভমও (১২ বলে ২৬)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবোয়ে। মুকেশ কুমারের প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ওয়েলেসলি মাধেভেরা (০)। নিজের পরের ওভারে ব্রায়ান বেনেটকে (১০) ফিরিয়ে দেন মুকেশ। পর পর দুই উইকেট খোয়ানোর ধাক্কা সামলানোর চেষ্টা চালায় জিম্বাবোয়ে। টি মারুমুনি ও ডিয়ন মেয়ার্স ৪৪ রান যোগ করেন। মারুমুনি (২৭) ফেরার পরে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান মেয়ার্স। কিন্তু ব্যক্তিগত ৩২ রানের মাথায় তিনি আউট হয়ে ফেরার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিম্বাবোয়ের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ। সাত রানের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলে। শেষের দিকে ফরাজ আক্রাম (২৭) খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি