৪৬ বছর পর খুলল পুরী মন্দিরের রত্নভাণ্ডার, কী কী মিলল?

পুরীর কালেক্টর একটি চাবি পাঠিয়েছিলেন, কিন্তু, তাতে তালা খোলা যায়নি। তাই ভেতরের তিনটি তালা ভেঙে দিতে হয়েছে। এ বিষয়ে বিচারপতি রথও নিশ্চিত করেছেন যে রত্ন ভান্ডারের তালা ভেঙে দেওয়া হয়েছে।

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: বহু প্রতীক্ষিত আশার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪৬ বছর পর গতকাল তথা ১৪ই জুলাই খুলল মহাপ্রভু শ্রী জগন্নাথের রত্নভাণ্ডার। শ্রীমন্দিরের বাইরে ছিল অগণিত উচ্ছ্বসিত ভক্তের ভিড়। জানা গিয়েছে, রত্নভাণ্ডার খোলার সময় উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ সহ ১১ জনের একটি দল। ওড়িশা রাজ্য সরকার দ্বারা গঠিত এই কমিটির সদস্যরা দুপুর প্রায় ১২ টার দিকে মন্দিরে প্রবেশ করেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন “ভগবান জগন্নাথের ইচ্ছানুযায়ী ৪৬ বছর পর রত্নভান্ডার খোলা হয়েছে। মহান কাজটি সফলভাবে সম্পন্ন হোক, এটাই আমার একমাত্র কামনা। পৃথিবী আপনার সৃষ্টি এবং সবকিছু আপনার ইচ্ছানুযায়ী হয়।” জানা গেছে বিশ্বনাথ রথের নেতৃত্বে এই কমিটি দুপুর ১.২৮ নাগাদ রত্ন ভান্ডারের বাইরের কক্ষে প্রবেশ করেন। মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাধী সূত্রে জানা যায় যে, কমিটির সদস্যরা প্রথমে বাইরের কক্ষে প্রবেশ করেন এবং পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখান থেকে সমস্ত অলঙ্কারগুলি নতুন অস্থায়ী স্ট্রংরুমে স্থানান্তরিত করা হয়। এরপর দলের সদস্যরা ভেতরের কক্ষে প্রবেশ করেন। পুরীর কালেক্টর একটি চাবি পাঠিয়েছিলেন, কিন্তু, তাতে তালা খোলা যায়নি। তাই ভেতরের তিনটি তালা ভেঙে দিতে হয়েছে। এ বিষয়ে বিচারপতি রথও নিশ্চিত করেছেন যে রত্ন ভান্ডারের তালা ভেঙে দেওয়া হয়েছে।

গতকালের রেকর্ড অনুসারে, রত্ন ভান্ডারের মোট ৪৫৪ টি সোনার জিনিস রয়েছে, যার মোট ওজন ১২,৮৩১ ভরি এবং ২৯৩ টি রুপার সামগ্রী রয়েছে যার ওজন ২২,১৫৩ ভরি । এছাড়াও তালিকাভুক্ত হয়েছে সোনা ও রুপার ১৪টি সামগ্রী, যেগুলি ওজন করা হয়নি। সেই ১৪ টি সামগ্রী ১৯৭৮ সালের তালিকাভুক্ত ছিলনা।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর