উইকেন্ডের ছুটিতে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন নতুন এই নির্জন, অচেনা সমুদ্র সৈকতে

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: ‘আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে’। বাংলাদেশি গায়ক তশরিফ খানের গানের যথার্থতা বুঝতে আমদের এই প্রতিবেদনটি আপনাকে পড়তেই হবে। কারণ এই প্রতিবেদনে আমরা তুলে এনেছি এমন এক নির্জন, অচেনা সমুদ্র সৈকত যার খোঁজ হয়ত আগে অনেকেই পান নি। দিঘা, মন্দারমনি, লাল কাঁকড়া বিচ অনেক হল। এবার নিরিবিলি সমুদ্র সৈকতে নিজেকে মেলে দিন নির্ভেজাল প্রকৃতির মাঝে।

ভাবছেন এত প্রশ্নংসা করছি যে জায়গার সেটি কোথায়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন? চিন্তা নেই সব প্রশ্নের উত্তর পাবেন এখানেই। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কাছেই এক নবীন সমুদ্র সৈকত হল “কানাই চট্ট সমুদ্র সৈকত”  (Kanai Chatta Sea Beach)।

 কিভাবে যাবেন?

ট্রেন (By Train): দিঘাগামী যে কোনও ট্রেনে নামবেন কাঁথি স্টেশনে। সেখান থেকে বেরিয়ে গাড়ি বা অটো ভাড়া করে নিতে পারেন একে বারে কানাই চট্ট বিচ (Kanai Chatta Sea Beach) –এর জন্য। দরদাম করে নিতে পারেন ভাড়া ঠিক করার আগে।

বাস (By Bus): দিঘাগামী বাসে নামবেন কাঁথি রূপশ্রী বাইপাসে।  সেখান থেকে অটো ভাড়া করে সোজা পৌঁছে যাবেন গন্তব্যে।

যদিও কাঁথি রূপশ্রী বাইপাস থেকে আপনি ব্রেক জার্নি করেও যেতে পারেন, তাতে খরচ কিছুটা কম হয়।

কোথায় থাকবেন?

থাকার ব্যাবস্থা রয়েছে প্রকৃতির মাঝে। অর্থাৎ কানাই চট্ট নেচার স্টে বিচ ক্যাম্প (Nature Stay Beach Camp) এ রয়েছে টেন্টের (Tent) ব্যাবস্থা। মোট ৬টি তাঁবু (Tent) রয়েছে। পাশাপাশি ফ্যামিলি টেন্ট ও কাপল টেন্টও (Couple Tent) রয়েছে। টেন্টের মধ্যে রয়েছে সব ধরনের সুবিধা।

কী খাবেন?

কানাই চট্ট নেচার স্টে বিচ ক্যাম্প (Nature Stay Beach Camp) এ রয়েছে চার বেলা খাওয়ার ব্যবস্থা। নানা সামুদ্রিক তাজা মাছ তো পাবেনই তাছাড়াও আছে চিংড়ি ও কাঁকড়া।

কি দেখবেন?

সমুদ্রের ঢেউ-এর আওয়াজকে অনুসরণ করে মেঠো পথে হেঁটেই পৌঁছে যাবেন বিচে (Beach)। সমুদ্র সৈকতের কোথাও দেখবেন শামুকের সারি, কোথাও লাল কাঁকড়াদের লুকোচুরি। আবার কোথাও দেখতে পাবেন ম্যানগ্রোভ। আর দূরে ভেসে বেড়াচ্ছে ট্রলার। এছাড়াও কাছে-পিঠে ঘুরে দেখার মত কিছু জায়গা আছে। যেমন,

  • দরিয়াপুর লাইট হাউস,
  • পেটুয়া ঘাট, যেখানে সারি দিয়ে ট্রলার দাড়িয়ে থাকে,
  • পেটুয়া ঘাট থেকে রসুলপুর নদীর উপর দিয়ে যেতে পারেন হিজলি শরিফ
  • আবার হিজলি শরিফ ঘুরে দেখে নৌকা ভ্রমণও করতে পারেন

 

বর্ষার মধ্যেই সপ্তাহের শেষে ২ টো দিন কাজকে টাটা বলে ঘুরে আসতে পারেন এই নির্জন, অচেনা কানাই চট্ট সমুদ্র সৈকত (Kanai Chatta Sea Beach)-এ।

 

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফটের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই