গল্প নয়, সত্যি! সমাধির চার দিন পর বেঁচে উঠল কুকুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি প্রায় সাত বছর আগে।দক্ষিণ কোরিয়ার ইয়েংচিউন শহরের একটি গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা স্থানীয়দের মনে গভীর ছাপ ফেলেছে। এই ঘটনার পর একটি কুকুর দেবী হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এই ঘটনা খোলসা করলেন মালিক নিজেই।

দক্ষিণ কোরিয়ার এক টিভিতে ‘হোয়াট অন আর্থ’ অনুষ্ঠানে মালিক ঘটনাটি জানান। কুকুরটির নাম হোসুন।ট্রাকের ধাক্কায় মৃত ভেবে তাকে সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু সমাধির চার দিন পর অলৌকিকভাবে সমাধি থেকে বেরিয়ে আসে কুকুরটি।এই অবিশ্বাস্য ঘটনার পর গ্রামবাসীরা মিলে কুকুরটিকে ‘দেবী’ পরিচিতি দিয়েছে।গ্রামবাসীদের বিশ্বাস, হোসুন(কুকুরটি) নিজেই সমাধির মাটি সরিয়ে বেরিয়ে এসেছে এবং নতুন জীবন পেয়েছে।

কুকুরটির মালিক কিম-সান-হ সে সাত বছর আগের ঘটনা মনে করে জানান , ‘এই ঘটনার পর তাঁর মন ভেঙে গিয়েছিল। কেননা তাঁরা (কিম-সান-হ এবং তাঁর স্বামী) নিজের ছেলের মত ভালবাসতেন কুকুরটিকে। তবে তাকে সমাধি করার পর হোসুনের জন্য প্রার্থনা করেছিলেন তাঁরা।এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছিলেন তাঁরা। পরে কুকুরটি ফিরে আসায় তাঁদের প্রাথনা সফল হয়েছে বলে মনে করেন কিম।

ঘটনাটি ছিল সাত বছর আগের।বাড়ির বেড়া ডিঙিয়ে পালানোর সময় একটি ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আঘাত পেয়েছিল কুকুরটি। এরপর প্রতিবেশি উদ্ধার করে আনলে হৃৎস্পন্দন থেমে গিয়েছিল তার। তাই তাঁরা মৃত ভেবে বাড়ি থেকে কিছুটা দূরে মাটি খুঁড়ে সমাধি করে দেওয়া হয়। ঘটনার চারদিন পর গোঙানির আওয়াজ শুনতে পান তাঁরা। কিমের স্বামী জানান, তিনি শিউরে উঠেছিলেন এই আওয়াজ শুনে। কেননা তিনি ভেবেছিলেন কুকুরটি মৃত।

এরপরই খোঁজা শুরু করেন তাঁরা। তাঁরা দেখেন , কুকুরটি একটি গর্তে পড়ে আছে। তার পুরো দেহ কাদায় মাখামাখি। এরপর তাকে সেখান থেকে তুলে এনে যত্ন করতে শুরু করেন তাঁরা। কুকুরটির বেশ কয়েকটা হাড় ভেঙে গিয়েছিল দুর্ঘনটার পর। এরপর তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। তবে কুকুরটি এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি সুস্থ। কুকুরটি পুনরায় ফিরে আসার এই ঘটনাই গ্রামবাসীদের মনে ব্যপকভাবে নাড়া দেয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে