বাগনানে তৃণমূলকে ভোট না দেওয়া মানুষকেও রথের শুভেচ্ছা জানালেন বিধায়ক অরুনাভ সেন

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান:ভোট না দেওয়া মানুষকেও রথের শুভেচ্ছা জানালেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একুশে জুলাইয়ের সভাকে সফল করতে মাঠে নেমেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার হাওড়ার বাগনানের বাঙালপুরে একুশে জুলাই এর প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাগনানের বিধায়ক অরুনাভ সেন(MLA Arunava Sen) বক্তব্যের শুরুতেই লোকসভায় তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া মানুষকে রথের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের মোড় ঘুরিয়ে দেন। এদিন একুশে জুলাই এর প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি তৎকালীন সময়ের সিপিএমের সমালোচনা যেমন করেন তেমনি সমালোচনা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Budhadeb Bhattacharya)।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসকে চার হাজার ভোটে লিড দিলেও সেই ফল আশানুরূপ নয় বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। তাই ভোট না দেওয়া মানুষকে ফের কাছে টেনে নেওয়ার কৌশল নিলেন বাগনানের বিধায়ক(Bagnan MLA)।এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সবজির মূল্য বৃদ্ধি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন।

এদিন অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বাগনানের বিধায়ক জানিয়ে দেন আগামী দিনের দেশের অন্যান্য বড় রাজ্যগুলির বিধানসভা নির্বাচনেও বিজেপির হার নিশ্চিত। বিজেপিকে পরাস্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে লক্ষ্মীর ভান্ডারকে আরো শক্তিশালী করার আহ্বান জানান বাগনানের তৃণমূল বিধায়ক।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য