ফের সন্ত্রাস হামলায় নিহত পাকিস্তানের ৮ সেনা

১০ জন সন্ত্রাসীকে নির্মূল করে তাঁদের প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। তাই প্রতিশোধ তুলতে বান্নু সেনানিবাসে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই গাড়িতে হামলা চালায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সন্ত্রাস হামলায় নিহত পাকিস্তান সেনাবাহিনীর ৮ সৈন্য। মঙ্গলবার পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকার একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত আট সৈন্য নিহত হয়েছে। জানা যায়, সন্ত্রাসীরা প্রথমে বান্নু সেনানিবাসে হামলা চালিয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা, ১০ জন সন্ত্রাসীকে নির্মূল করে তাঁদের প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। তাই প্রতিশোধ তুলতে বান্নু সেনানিবাসে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই গাড়িতে হামলা চালায়, যার ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, এবং তাতেই ৮ জন সৈন্য নিহত হয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনাটির সঙ্গে যুক্ত আফগানিস্তানের হাফিজ গুল বাহাদুর সন্ত্রাস দল। দলটি তেহরিক-ই-তালেবান (টিটিপি) এর সঙ্গেও যুক্ত রয়েছে।

অতীতে বেশ কয়েকবার পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর জন্য এই সন্ত্রাস দলের নাম উঠে এসেছিল। উল্লেখ্য, বর্তমানে এই অশান্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সীমান্তের দুই পাশে সক্রিয় ইসলামপন্থী জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলির সরকারকে উৎখাত করার চেষ্টা করার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান গত বছরের নভেম্বরে ইসলামাবাদে আফগান চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল এবং সন্ত্রাসী গুল বাহাদুরের প্রত্যর্পণের দাবি করেছিল। ইসলামাবাদ আফগান কর্তৃপক্ষকে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু পাকিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা একটি অভ্যন্তরীণ সমস্যা। তাই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় টিটিপির আল-কায়েদার ঘনিষ্ঠ। দলটি পাকিস্তান জুড়ে বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য দায়ী।

যার মধ্যে রয়েছে ২০০৯ সালে সেনা সদর দফতরে হামলা, সামরিক ঘাঁটিতে হামলা এবং ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে বোমা হামলা। আফগানিস্তানে তালেবান দখলদারিত্ব টিটিপিকে উৎসাহিত করছে হলে পাকিস্তানের সামরিক বাহিনী বলছে। এই বছরের শুরুর দিকে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলছে, তালেবানরা টিটিপির প্রতি “সহানুভূতিশীল”। ওদের ক্রমাগত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে চলেছে। একটি সমীক্ষা বলছে, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩৮০ জন সন্ত্রাস-সংযুক্ত প্রাণহানি এবং ২২০ জন বেসামরিক নাগরিক, নিরাপত্তা কর্মী এবং বহিরাগতরা আহত ও নিহত হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে