ফ্রিজার-গদিতে মানব পাচার, ৬ অভিযুক্তের একজন ভারতীয় বংশোদ্ভূত

অনেক অভিযানের পর গত ১১ জুলাই তারা দোষী সাব্যস্ত হয়েছেন। আর ভারতীয় বংশোদ্ভূতটি মানব পাচারে বড় ভূমিকা পালন করতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনে গদি ও ফ্রিজারে করে শত শত অভিবাসী মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। যার নাম, গুরপ্রিত সিং পিটার কাহলন, বয়স ৬৭ বছর। পুরো পাচারচক্রের নেপথ্যে রয়েছেন আরও ৫ অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিটি এবং অন্য পাঁচজনের একটি দল, বহুদিন ধরেই ব্রিটেনে শত শত অভিবাসী পাচার কর ছিলেন। তাঁরা ইউরোপের মূল ভূখণ্ড থেকে শত শত ইরাকি-কুর্দি অভিবাসীকে ব্রিটেনে পাচার করেছে। আর মানব পাচারের জন্যে ব্যবহার করতেন ফ্রিজ, লরি ট্রেলারসহ একাধিক যানবাহন এবং গদি। এইসব যানবাহনের মধ্যে লুকিয়েই তাঁরা ভিন দেশে মানব পাচার করত বলে অভিযোগ। এবং তাঁরা জনপ্রতি ৫,০০০ ডলার থেকে ১০,০০০ ডলার চার্জ করতেন।

তারা গাড়িতে অতি গোপনে অভিবাসীদের তুলে নিয়ে তাঁদের অজান্তেই ভিন দেশে পাচার করে দিতেনন। অভিযুক্ত মানব পাচারকারীদের তালিকায় রয়েছেন, গুরপ্রিত কাহলন ৬৭, মুহাম্মদ জাদা, ৪৩, পারিজ আবদুল্লাহ ৪১, খালিদ মাহমুদ ৫০, মারেক সোচানিক, ৩৯, এবং বেস্টুন মোসলিহ ৪১। অনেক অভিযানের পর গত ১১ জুলাই তারা দোষী সাব্যস্ত হয়েছেন। আর ভারতীয় বংশোদ্ভূতটি মানব পাচারে বড় ভূমিকা পালন করতেন। তিনি নানারকমভাবে ভুলিয়ে লোকেদের এক দেশ থেকে অন্য দেহে যাতায়াতের ব্যবস্থা করে দিত।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অফিসাররা বিষয়টির তদন্ত করছেন৷ এই গ্যাংটির বিরুদ্ধে বেশ কয়েকটি চোরাচালানের অভিযোগ রয়েছে। তাঁরা ক্যাম্পারভ্যান, ফল ও সবজি বহনকারি রেফ্রিজারেটেড লরি, সাইকেলের বাক্স সহ ভ্যান এবং ফ্রান্স এবং বেলজিয়াম করে যুক্তরাজ্যে অভিবাসীদের চালান করত। এই চক্রটি শত শত অভিবাসীকে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের সুবিধা দেওয়ার নাম করে সেখানে পাচার করেছে। কাহলন পূর্ববর্তী আদালতের শুনানিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুবিধার্থে ষড়যন্ত্র করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর ছয়জনের সকলের সাজা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে NCA শাখার কমান্ডার মার্টিন ক্লার্ক।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে