সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ঘটনায় অশোকনগরে গ্রেফতার ৪, উদ্ধার ৭ লাখ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে ৭ লাখ টাকার জালিয়াতি।উদ্ধার তিন লাখ দশ হাজার টাকা।গ্রেফতার মূল পান্ডা সহ চার। বড়সড় সাফল্য অশোকনগর থানার।পুলিশ সূত্রে জানা যায়, অলক ব্যানার্জি নামে হালিশহরের(Halisahar) এক বাসিন্দা চলতি মাসের ৭তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে। দীর্ঘদিন ধরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে। সেই মত একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালিশহরের বাসিন্দা অলক ব্যানার্জি ৭ লাখ টাকা নিয়ে ৭ জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন ।

তখন অভিযোগ প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলেন কিছুটা যাওয়ার পরেই ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরপরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে অশোকনগর থানার(Asoknagar P.S.) পুলিশ মূল পান্ডা হাবড়া থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরো তিন সাগরেদ হরিণঘাটার(Haringhata) বাসিন্দা দেবব্রত দাস, আমডাঙার বাসিন্দা ইব্রাহীম মন্ডল, গাইঘাটার বাসিন্দা জুলফিকার মন্ডলকে গ্রেফতার করে।

তাদের প্রত্যেককে বারাসত আদালতে(Barasat Court) পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তিন দিনের পুলিশ হেফাজত বাকি দুজনকে চারদিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ৩ লাখ ১০ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন । মঙ্গলবার এই ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের