হাসপাতাল থেকে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন ঋতাভরী

এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, অস্ত্রোপচারের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের হট কুইন ঋতাভরী চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খারাপ খবর। দিন দুয়েক আগেই শোনা গিয়েছিল গুরুতর অসুস্থ অভিনেতা যীশু সেনগুপ্তর বউ নীলাঞ্জনা সেনগুপ্ত। ডিহাইড্রেশনে ভুগছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। এবং তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, অস্ত্রোপচারের জন্যে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের হট কুইন ঋতাভরী চক্রবর্তী। তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয় অভিনেত্রীকে।

বছর দুয়েক আগেও তাঁর শরীরে আরেকটি অস্ত্রোপচার হয়েছিল। এবং সেই কারণে অভিনেত্রী অতিরিক্ত মোটা হয়ে গিয়েছিলেন। এবার তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হল। তবে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ফিরে গিয়েছেন অভিনেত্রী। আর বাড়ি ফিরেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। তবে এই অসুখ তাঁর শারীরিক নয়, শখের। মিনিয়েচার বানানোর শখ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে অভিনেত্রীকে চিকিৎসকরা একটানা বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু অভিনেত্রীর একঘেয়ে জীবন একেবারেই ভাল লাগছিল না। তাই ডাক্তারের কথা অমান্য করে হাসপাতাল থেকে ফিরেই মিনিয়েচার বানাতে বসেছিলেন তিনি, আর তা থেকেই বিপত্তি। অভিনেত্রী জানিয়েছেন, মিনিয়েচার বানাতে প্রচুর স্ট্রেস হয়।

হাসপাতালে যাওয়ার আগে কিছুটা বানানো শুরু করেছিলেন। বাড়ি ফিরেই আবার ওটা নিয়ে বসেন। টানা দু’দিনের ধকলের জন্যে আবারও শরীর খারাপ শুরু হয়েছে অভিনেত্রীর। সদ্য নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী।তখনও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। মাথা ঘোরা, বমির মতো উপসর্গ ছিল। এই অবস্থায় গোটা সিনেমার কাজ শেষ করেন অভিনেত্রী।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর