মাঝ সমুদ্রে  উল্টে গেল  তেলের ট্যাঙ্কার , ওমান উপকূলে নিখোঁজ ১৩ ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মর্মান্তিক ঘটনা। ওমানের উপকূলে আচমকাই উল্টে গেল তেলের ট্যাঙ্কার । এই ঘটনার সময় মোট ১৬ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে ৷ যাঁদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ বাকি ৩ জন শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত কোন নাবিকের খোঁজ পাওয়া যায়নি। তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

এই দুর্ঘটনার কথা ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) এক্স-এর একটি পোস্টে জানা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে দক্ষিণ-পূর্বে ডুবে গেছে।  তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।  ইতিমধ্যেই  ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে।  তবে কী করে জাহাজটি ডুবে গিয়েছে তা এখন জানা যায়নি।

উল্লেখ্য  ডুকম  বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। যা সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলির শোধনাগার । আর সেই ডুকম বন্দরের কাছেই ডুবে গেল  তেলের ট্যাঙ্কার । সূত্রের খবর,  দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। ১১৭-মিটার দীর্ঘ ছিল ট্যাঙ্কারটি। এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে ওমান প্রশাসন তদন্ত শুরু করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে