ব্যাংককের বিলাসবহুল হোটেল থেকে ৬ মার্কিন নাগরিকের দেহ উদ্ধার

এই মূহুর্তে থাইল্যান্ড বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন কেন্দ্র, যেখানে পর্যঢন শিল্পে আরও শ্রীবৃদ্ধি করতে চায়, দেশটির প্রধানমন্ত্রী, সেখানে এমন মারাত্মক ঘটনা রীতিমতো দেশের সরকারকে নাড়িয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম করা কাণ্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল হোটেলে। মঙ্গলবার (১৬ জুলাই) ব্যাংককের একটি বিলাসবহুল হোটেল থেকে প্রায় ছয়জন মার্কিন নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে একজন ভিয়েতনামী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ড সরকার। সুতরাং ছয় জন সবাই বিদেশী নাগরিক। ইতিমধ্যেই থাইল্যান্ডের পর্যটন খাতের যে কোনও ক্ষতি রোধে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ঘটনাটি, ব্যাংককের প্লাস গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলে ঘটেছে। এই মূহুর্তে থাইল্যান্ড বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন কেন্দ্র, যেখানে পর্যঢন শিল্পে আরও শ্রীবৃদ্ধি করতে চায়, দেশটির প্রধানমন্ত্রী, সেখানে এমন মারাত্মক ঘটনা রীতিমতো দেশের সরকারকে নাড়িয়ে দিয়েছে।

থাইল্যান্ড হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মূল চালক। থাই সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, “প্রধানমন্ত্রী সব সংস্থাকে পর্যটনের ওপর প্রভাব এড়াতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।” তবে অনেকেই অনুমান করছেন, এখন বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে তথ্যটি ভুল বলে উড়িয়ে দিয়েছেন। পুলিশ কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, “এখানে গুলি চালানোর কোনো চিহ্ন নেই, নিহতদের মধ্যে ভিয়েতনামের নাগরিকও রয়েছে। থাই পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার ভোর ৫.৩০ টার দিকে হোটেলের কর্মীদের কাছ থেকে একটি ফোন পেয়ে গ্র্যান্ড হায়াত ইরাওয়ানে ছুটে যান। আর সেখানেই ছয়জন নিহত বিদেশী নাগরিকের মৃতদেহ দেখতে পান।”

পুলিশ কর্মকর্তা আরও বিস্তারিত কিছু বলেননি। গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলে, প্রায় ৩৫০ টিরও বেশি কক্ষ রয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন জেলায় অবস্থিত যা বিলাসবহুল শপিং এবং রেস্তোরাঁর জন্য পরিচিত। গত বছর ২৮ মিলিয়নেরও বেশি বিদেশী পর্যটক থাইল্যান্ডে গিয়েছিলেন, দেশে 1.2 ট্রিলিয়ন বাহট ($33.71 বিলিয়ন) ব্যয় করেছেন। তবে সরকার এই বছর ৩৫ মিলিয়ন বিদেশী আগমনের আশা করছে। গত অক্টোবরে হায়াতের কাছে একটি বিলাসবহুল শপিং মলে গুলি চালানোর কারণে পর্যটন খাত কেঁপে উঠেছিল, যেখানে দুই বিদেশী নিহত হয়েছিল, যা আস্থা উন্নত করার জন্য সরকারী পদক্ষেপকে প্ররোচিত করেছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে