মুরগি কিংবা সুইটকর্ণ নয় ডাঁটা দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্যুপ

Share:

নিজস্ব প্রতিনিধি :  আবহাওয়া বদলের কারণে শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক। সংক্রমণ থেকে বাঁচতে তাই সতর্ক হওয়া প্রয়োজন। এইসময় স্বাস্থ্যকর খাবারই পারে আপনাকে সুস্থ করে তুলতে। তাই বেছে নিন এমন কিছু পদ যা আপনাকে রাখবে সুস্থ। শুক্তো থেকে ঝোল বা ঝাল , সবজিতে কয়েক টুকরো ডাঁটা দিলেই স্বাদ বেড়ে যায়। মুরগির মাংসের স্যুপ, সুইট কর্ণের স্যুপ তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন দেখি সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু এই স্যুপ। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : সজনে ডাঁটা, ডাঁটার শাঁস বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ঘি, জিরে গুঁড়ো, লবন, গোলমরিচ ও ধনেপাতা কুচি। 

প্রণালী :  প্রথমে সজনে ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে জলে সেদ্ধ করে নিন। কয়েকটা সেদ্ধ ডাঁটা আলাদা করে তুলে রাখুন। ঠান্ডা হলে ডাঁটার উপরের শক্ত খোসা ছাড়িয়ে ভিতরের শাঁসটা বেটে নিন। একটি কড়াইতে এক চা চামচ ঘি দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাল করে থেতো করে দিয়ে দিন। এরপর দিন করে দিন ডাঁটার শাঁস ও আগে তুলে রাখা কয়েকটা সেদ্ধ সজনে ডাঁটা।ভাল করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে দিন।

এবার তাতে দিয়ে দিন স্বাদ মতো লবন।স্বাদ বাড়াতে মিশিয়ে দিন জিরে গুঁড়ো ও গোলমরিচ।ব্যস, তা হলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটার স্যুপ। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এই স্যুপ যেমন সুস্বাদু খেতে তেমনই স্বাস্থ্যকর।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই