বাংলা-বিহার সীমান্ত থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১

বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে ওই ব্যাক্তিকে রায়গঞ্জের তেতুলতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ৭.৫ বোরের

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে ওই ব্যাক্তিকে রায়গঞ্জের তেতুলতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ৭.৫ বোরের অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম আরশাদ আলী ওরফে দীনু। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

চলতি মাসের ৭ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক সভা করেন। ওই সভাতে বিহার বাংলা সীমন্তে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই পুলিশ বাংলা-বিহার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। বিহার লাগোয়া রায়গঞ্জ এর পুলিশের গোপন সোর্স মারফত খবর আসে বুধবার সন্ধ্যা বা রাতে তেতুলতলা এলাকায় আগ্নেয়াস্ত্র কেনা-বেচা হবে।

এই খবর পাওয়ার পরেই এলাকায় ওৎ পেতে অপেক্ষা করতে থাকে সাদা পোশাকের পুলিশ। গভীর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে তেতুলতলা এলাকা থেকে পুলিশ আরশাদ ওরফে দীনু আলীকে আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরে ফেলে। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে এই অস্ত্র তৈরি এবং পাচারকারী চক্রের হদিশ পেতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?