২১ জুলাই বিজেপির দুই সাংসদ যোগ দেবেন তৃণমূলে, কুণালের দাবিতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই শহিদ দিবস। প্রতিবছরের মত এবারও ধর্মতলায় শহিদ দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।  আর ২১ জুলাই মঞ্চ থেকেই বিজেপির দুই সাংসদ যোগ দিতে চলেছে তৃণমূলে।  এমনই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন তা এখন জানা যায়নি ।

কুণাল ঘোষ বলেন, ‘ আগামী ২১ জুলাই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপির দুই সাংসদ। তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানেন। শুধু তাই নয় অনেক বিধায়ক যোগ দিতে চাইছেন।  তা দলের শীর্ষ নেতারা দেখছেন।‘ বলা বাহুল্য, এই প্রথম নয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে  বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বক্তব্যের পর বিজেপির অন্দরে বেড়েছিল চাপ। এই আবহে ২১ জুলাই মঞ্চে বিজেপির দুই বিধায়ক তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করলেন  কুণাল ঘোষ।

উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই শহিদ দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর। তারমধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা।  তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের