লাদেনের ঘনিষ্ঠ সহযোগী, ফের নাশকতার ছক, পাকিস্তানে আল-কায়েদা নেতা গ্রেফতার

আল-কায়েদার একজন সিনিয়র নেতা আমিন উল হককে সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী (Pakistan Counter-terror officials) কর্তৃপক্ষ গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী কুখ্যাত সন্ত্রাস ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যে পরিচিত আল-কায়েদার একজন সিনিয়র নেতা আমিন উল হককে সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী (Pakistan Counter-terror officials) কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। যিনি কুখ্যাত সন্ত্রাস ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও জানা গিয়েছে। একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে জনবহুল পঞ্জাব প্রদেশের কাউন্টার-টেরোরিজম বিভাগ (সিটিডি) বলেছে যে, আমিন উল হকের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, পঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি লক্ষ্য করে তিনি নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন।

একটি সংবাদমাধ্যমকে সিটিডি বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে, কাউন্টার-টেরোরিজম বিভাগ, গোয়েন্দা সংস্থার সহযোগিতায়, আল-কায়েদার একজন সিনিয়র নেতা আমিন উল হককে সফলভাবে গ্রেফতার করা হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আমিন উল হককে পঞ্জাবের গুজরাট জেলার সারাই আলমগীর শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আমিন উল হক ১৯৯৬ সাল থেকে ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তিনি অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ ছিলেন। এমনকী উল হকের নাম জাতিসংঘ কর্তৃক বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় রয়েছে।

কাউন্টার-টেরোরিজম বিভাগ আরও বলেছে, “আমিন উল হকের গ্রেফতার পাকিস্তান এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ তিনি সন্ত্রাসবাদের মুল মাথা ছিলেন। জানা গিয়েছে, ধৃত সন্ত্রাসী আমিন উল হক তিনি দেশের মধ্যে আরও একটি বড়মাপের সন্ত্রাসী অভিযানের পরিকল্পনা করছিলেন। তাই তাঁকে পাকড়াও করার ফলে সেই পরিকল্পনার বিনাশ হল।” কুখ্যাত সন্ত্রাস ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে তাঁর নিজের আস্তানাতেই মার্কিন অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে