International Chess Day: জেনে নিন দাবা খেলার প্রাচীন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাজা থেকে শুরু করে মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা সবই আছে। এই খেলা যেন এতিহ্য। তীক্ষ্ণ বুদ্ধির জেরে খেলতে হয় এই খেলা। এই খেলার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। হ্যাঁ দাবা খেলার কথাই বলছি।২০ জুলাই হল আন্তর্জাতিক দাবা খেলা দিবস। এই দিনে জেনে নিন দাবা খেলার প্রাচীন ইতিহাস।

আন্তর্জাতিক দাবা দিবসের ধারণাটি প্রথম প্রস্তাবিত হয়েছিল UNESCO দ্বারা। পরবর্তীকালে ১৯৬৬ সালে FIDE দ্বারা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের প্রস্তাবটি। অবশেষে ১৯৬৭ সাল থেকে প্রতিবছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়ে থাকে।

ইতিহাস : আজ থেকে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে দাবা খেলা প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে।ধীরে ধীরে তা বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে যেতে থাকে। তবে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে রাশিয়ায়। ইউরোপের পাশাপাশি প্রায় ১,৩৫০ বছর আগেই এই দাবা খেলা পারস্যেও শুরু হয়েছিল।

রাবন :  তবে এই নিয়ে বহু লোককথা প্রচলিত আছে। এর মধ্যে একটি হল যে, লঙ্কেশ্বরী মন্দোদরী নাকি রাবণকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য এই খেলার সূচনা করেন।

মিশর : যদিও দাবার মতই এমনই এক ধরনের খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে,  তবে সেই খেলার নাম ছিল শতরঞ্জ।

ভারত : পাশাপাশি ভারতবর্ষে চতুরঙ্গ নামক একটি খেলার সন্ধান পাওয়া যায়, যা শুরু হয়েছিল ষষ্ঠ শতাব্দীর আগেই।এই খেলার নাম চতুরঙ্গ দেওয়ার কারণ ছিল খেলাটিতে হাতি, ঘোড়া, রথ ও সৈন্য এই চারটি অংশ ছিল। এই দাবা খেলাই সেসময় পরিচিত ছিল চতুরঙ্গ খেলা নামে।অনেকে মনে করেন,  ‘চতুর’ শব্দ থেকে এই ‘চতু’ শব্দটি এসেছে। যার অর্থ বুদ্ধিমান।

ইরান : পরবর্তী সময়ে ভারত থেকে খেলাটি ছড়িয়ে পড়ে ইরানে।

ইউরোপ :  এরপর দাবা খেলা আসে দক্ষিণ ইউরোপে। আধুনিক দাবা শুরু হয়েছিল সেখানেই। এই খেলাটি চিনেও জনপ্রিয় হয়ে ওঠে ।

চিন : চিন এই খেলার নামকরণ করে জিয়ানকি বা শিয়াংচি। যদিও তাঁরা এই খেলাকে নিজেদের আবিষ্কার বলে মনে করে।

স্পেন :  শতরঞ্জ(দাবা)পারস্য থেকে প্রচলিত হয়ে ওঠে স্পেনে! সে সময় স্পেনে ছিল মুসলিম শাসনামল, তবে নামটা বদলে যায়। সেটা পর্তুগীজ ভাষায় হয়ে যায় ‘Xadrez’, যাকে ইংরেজিতে ‘ অ্যাজেডরেজ’ বলে।

লন্ডন : উনিশ শতকের শেষ দিকে দাবার আধুনিক প্রতিযোগিতা শুরু হয়। যার জনক উইলহেম স্টেইনজ। লন্ডনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি আয়োজন করেন ব্রিটিশ দাবাড়ু হাওয়ার্ড স্ট্যাউনটন। টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হন জার্মানির অ্যাডলফ অ্যান্ডারসেন।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!