‘ভুডু’ আচারে ভুল, নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪০ হাইতি অভিবাসী

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪১ জন জীবিতকে উদ্ধার করেছে হাইতিয়ান কোস্ট গার্ড, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই পুড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (১৯ জুলাই) হাইতির উত্তর উপকূলে একটি নৌকায় আগুন লেগে অন্তত ৪০ জন হাইতি অভিবাসী মারা গিয়েছে। শুক্রবার জাতিসংঘের একটি সংস্থাকে পুলিশ জানিয়েছেন, ঘটনার সময় নৌকায় হাইতিদের ভুডু অনুষ্ঠান চলছিল। আর সেই আচার-অনুষ্ঠানে কিছু ভুল হওয়ার কারণেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। এই প্রসঙ্গে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) জানিয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪১ জন জীবিতকে উদ্ধার করেছে হাইতিয়ান কোস্ট গার্ড, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই পুড়ে গিয়েছে। আর কমপক্ষে ৪০ জন অভিবাসী মারা গিয়েছেন।

পুলিশের মুখপাত্র আরল্ড জিন বলেছেন, ঘটনাটির সূত্রপাত, যখন একজন যাত্রী ভুডু আচার শুরু করার জন্য ভুল করে মোমবাতি জ্বালিয়ে ফেলেছিল। এরপরেই আগুন লেগে যায় নৌকোয়। ভুডু অনুষ্ঠানের মুল উদ্দেশ্য হল, উপকূলরক্ষীর দ্বারা নৌকোর বাধা এড়ানো। এই পথ ধরে বহু হাইতি অভিবাসী ভিন দেশে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন। হাইতির আইওএম জানিয়েছে, ঘটনার দিন নৌকাটিতে প্রায় ৮০ জনেরও বেশি লোক ছিল। গত বুধবার নৌকাটি লাবাদি বন্দর ছেড়ে তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের পথে ১৫০ মাইল যাত্রা করেছিল। তবে দিনের পর দিন হাইতিদের এমন গোপন সমুদ্রযাত্রাগুলির নেটওয়ার্কের গতি বেড়েই চলেছে, তবে এগুলি ভেঙে ফেলার কাজ করছে পুলিশ। কিন্তু তবুও কোনও কার্যকর হচ্ছেনা। এদিকে আমেরিকার দরিদ্রতম দেশ থেকে হাইতি অভিবাসন যাত্রা কয়েক মাস ধরে বেড়েই চলেছে, কারণ হাজার হাজার মানুষ অপরাধী গ্যাং থেকে সহিংসতার কারণে দেশ ছেড়ে পালাতে ভিন দেশে চোরাই পথে পাড়ি দিচ্ছে।

গ্যাংরা কারাগারে হামলা করেছে, ডজন ডজন পুলিশ স্টেশন ধ্বংস করেছে এবং প্রধান বিমানবন্দরে আক্রমণ করে পালাচ্ছে ভিন দেশের উদ্দেশ্যে। বর্তমানে হাইতির আর্থ-সামাজিক পরিস্থিতি যন্ত্রণাদায়ক। কেনিয়ার শত শত পুলিশ কর্মকর্তা হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে মোতায়েন করেছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, বাহামা, তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকা সহ দেশগুলি বলছে যে তারা হাইতিদের নৌকা আটকে দিয়েছে।আইওএম অনুসারে, প্রতিবেশী দেশগুলি এই বছর ৮৬,০০০ এরও বেশি অভিবাসীকে জোর করে হাইতিতে ফিরিয়ে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬০০,০০০ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ রয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে