কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয় পরিবারের ৪ সদস্য

ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে। তারা বৃহস্পতিবার রাতে তাদের ছুটির পর নেদুম্বাসেরি থেকে কুয়েতে ফিরে গিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই কুয়েতের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছেন অসংখ্য ভারতীয় শ্রমিক। যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন কেরলের বাসিন্দা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। পুড়ে ছাই হয়ে গেল একটি ভারতীয় পরিবার। কুয়েতে বাসভবনে আগুন লেগে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছেন। যাঁরা কেরলের পাথানামথিট্টা জেলার বাসিন্দা ছিলেন। কুয়েতে তাঁদের বাসভবনে আগুন লেগে মারা গিয়েছে তাঁরা।

ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই রাতে কুয়েতের আব্বাসিয়ায়। নিহতরা হলেন ম্যাথিউ মুজাক্কাল, তার স্ত্রী লিনি আব্রাহাম এবং তাদের সন্তান আইজ্যাক এবং এরিন। ভারতে ছুটি কাটিয়ে গত ১৮ জুলাই রাতে তাঁরা কুয়েতে চলে যান। কারণ ওই পরিবারের কর্তা ম্যাথিউ, গত ১৫ বছর ধরে চাকরি সূত্রে সেখানে বসবাস করছেন। তাই দীর্ঘদিন ধরেই কেরল থেকে ও দেশে চলে গিয়েছেন। এই ঘটনার বর্ণনা দিয়ে তাঁদের একজন আত্মীয় বলেছেন, “ম্যাথিউ গত ১৫ বছর ধরে সেখানে কাজ করছেন। তার স্ত্রী একজন নার্স। ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে। তারা বৃহস্পতিবার রাতে তাদের ছুটির পর নেদুম্বাসেরি থেকে কুয়েতে ফিরে গিয়েছেন। আর একদিন রাত পেরোতে না পেরোতেই একই পরিবারের ৪ সদস্য মারা গেলেন।”

তবে নিহত দের তাঁদের পৈতৃক ভিটে পাথানামথিট্টায় আনা হবে কিনা, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ভারতে ম্যাথিউর মা ও তিন ভাইবোন রয়েছে। তবে আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি । প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, রুমের এসি-তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তাঁদের বাসভবনে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে