শহীদ সমাবেশ সফল করতে নিউ বারাকপুরে তৃণমূল যুব কংগ্রেসের বিরাট পদযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউবারাকপুর ও হাওড়া : ২১শে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো সমাবেশকে সফল করতে শনিবার সন্ধ্যায় নববারাকপুর(New Barrackpore) শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্থানীয় নেতাজী ভবন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এক বিরাট পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার, তৃণমূল মহিলা নেত্রী নির্মিকা বাগচী, মহিলা নেত্রী মৃদুলা সাহা,সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও ছাত্র যুব মহিলারা, শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা প্রমুখ।তৃনমূল যুব কংগ্রেস সভাপতি তথা পুর প্রতিনিধি সুমন দে জানান ২১ শে জুলাই একটা আবেগ, সংগ্রাম, একটা আন্দোলন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhay) এবং যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Bandopadhay) নির্দেশে ২১ শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে গত এক মাস যাবৎ নববারাকপুরে তৃণমূল ছাত্র যুব মহিলারা সন্মিলিত ঐক্যবদ্ধ ভাবে পথসভা মিছিল দেওয়াল লিখন থেকে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলাম। শনিবার কেন্দ্রীয় মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হন।এদিকে,হাওড়া সালকিয়াতে তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় একুশে জুলাই এর সভার প্রস্তুতি চলছে।

প্রায় ২৫ হাজার তৃণমূল কর্মীদের জন্য দুটি শিবিরে থাকা এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ভোর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী কলকাতায় আসতে শুরু করেছেন। তাদের থাকা ও খাওয়ার জন্য সালকিয়া স্কুল রোডের শ্রীরাম বাটিকা এবং স্যাম গার্ডেনে শিবিরের ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ওই দুটি শিবির পরিদর্শন করেন। মন্ত্রীও খুন্তি হাতে রাঁধুনীর সঙ্গে রান্নায় হাত লাগান। মেনু হল ভাত, সোয়াবিনের ও রাজমার তরকারি, এবং ডিম সিদ্ধ। তারা অতিথিদের জন্য রান্না-বান্না কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখেন।।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য