একুশের সকালে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি মমতার

১৯৯৩ সালের এই দিনেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩জন। এদিন সকালেই তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোয়াপধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ একুশে জুলাই(Ekushe July)। অমর একুশ। শহীদ তর্পণের একুশ। ১৯৯৩ সালের এই দিনেই কলকাতার(Kolkata) বুকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩জন বীর যুব কংগ্রেস কর্মী। এদিন সকালেই তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি ফেসবুকে পোস্ট করে সেই বীর শহীদদের(Brave Martyrs) উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সেই ১৩জন বীর শহীদ হলেন – বন্দন দাস, মুরারী চক্রবর্তী, রতন মন্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জী, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শৰ্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মহঃ আব্দুল খালেক এবং ইনু।

এদিন নিজের ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, ‘১৯৯৩ সালের ২১ জুলাই আমাদের ১৩ জন সহযোদ্ধা সিপিআইএমের পুলিশের বর্বরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান। তাঁদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এছাড়াও, সকল ভাই বোনেরা যাঁরা বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে শহিদ হয়েছেন, তাঁদের সকলকে এই শহিদ তর্পণ দিবসে জানাই প্রণাম ও আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।ধর্মতলায় বাংলার সকল মা-মাটি-মানুষকে আমার সাদর আমন্ত্রণ রইলো। আসুন, মহান শহিদ তর্পণে অংশ নিন এবং একুশে জুলাইয়ের সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন।’ লোকসভা ভোটে সাফল্যের পর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) এটাই প্রথম বড় কর্মসূচি। ২১ জুলাইয়ের সভাকে ‘সেতুবন্ধনের’ সভা হিসাবে দেখছেন তৃণমূলের প্রথম সারির নেতাদের অনেকে। যেখানে এক দিকে লোকসভার জয়ের বিজয় উদ্‌যাপিত হবে। অন্য দিকে, ২০২৬ সালের বিধানসভা ভোটের লক্ষ্যে দলকে দিশা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে নির্ধারিত সময়ে বিধানসভা ভোট হলে মাঝে আর একটি ২১ জুলাই পড়বে। কিন্তু শাসকদলের নেতৃত্বের অনেকেই মনে করছেন, মমতা চাইবেন দু’বছর আগে থেকেই বিধানসভার লক্ষ্যে সংগঠন সাজাতে এবং দলের অভিমুখ ঠিক করে দিতে।

২০২৬ সালে বিধানসভা ভোটের আগে শাসকদলকে আর বড় কোনও ভোটের মুখোমুখি হতে হবে না। পুরভোট নির্ধারিত সময়ে হলে তা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। আর পঞ্চায়েত ভোট ২০২৮ সালে। ফলে বিধানসভার আগে কোনও স্থানীয় স্তরের নির্বাচনে কয়েকটি উপনির্বাচন ছাড়া ‘টেস্ট’ পরীক্ষার সুযোগ নেই। লোকসভা ভোটে তৃণমূল ২৯টি আসন পেলেও দেখা গিয়েছে শহরাঞ্চলে শাসকদল ‘ধাক্কা’ খেয়েছে। রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৬৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি। কলকাতা, আসানসোল, শিলিগুড়ির মতো ‘কর্পোরেশন’ এলাকাতেও তৃণমূল অনেক ওয়ার্ডে পিছিয়ে। শহরাঞ্চলের ক্ষতে প্রলেপ দিতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নানা ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছেন ‘প্রশাসক’ মমতা। অনেকের মতে, প্রশাসনের পাশাপাশি সংগঠনের বিষয়েও রবিবারের সভা থেকে বার্তা দিতে পারেন তিনি।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর