Loading live market data...
Loading active stocks...
Connecting...

হার্টের হাল ফেরাতে চাইলে বন্ধু করে নিন এই মশলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : আমাদের দেহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল হার্ট।প্রতিটি কোণে রক্তকে পাম্প করে পৌঁছে দেওয়ার কাজটি করে হৃৎপিণ্ড। ফলে বেঁচে থাকে দেহের সজীব কোষগুলো। সুস্থ সবল জীবনযাপনে হার্ট অন্যতম ভূমিকা পালন করে। কিন্তু আমরা হার্টের সঠিক খেয়াল রাখি কী ? ব্যস্ততম দিনে আপনারও যদি কম সময় থাকে তবে অনায়াসেই হার্টের যত্নে কিছু স্বাস্থ্যকর খাবার খেতেই পারেন। এতে হার্ট থাকবে সুস্থ।স্বাস্থ্য ফেরাতে তেল, মশলা সমৃদ্ধ ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। পাশাপাশি নিয়মিত সেবন করুন এক উপকারী মশলা। যা হার্টের হাল ফেরাবে ধীরে ধীরে।

ধনে হল এমন একটি মশলা যাতে রয়েছে কিছু ডাউরেটিক্স উপাদান। ১) ধনেতে উপস্থিত উপাদান শরীরে উপস্থিত অতিরিক্ত সোডিয়ামকে জলের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। যার ফলে কমে ব্লাড প্রেশার। সুস্থ থাকে হার্ট। ২) শুধু তাই নয় এতে(ধনেতে)উপস্থিত কিছু উপাদানের গুণে রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল কমায়। বৃদ্ধি পায় ভালো কোলেস্টেরল। ৩) এটি শুধু হার্টের সমস্যা নয় পেটের সমস্যাও দূর করে। বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা দূর করে । ৪) রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখে এই ধনে। ৫) হাই ব্লাড প্রেসারকেও বাগে আনে।

কীভাবে খাবেন : রান্নায় ধনে মিশিয়ে খেতে পারেন।পাশাপাশি এক গ্লাস জলে এক চা চামচ ধনে রাতেরবেলায় মিশিয়ে রেখে দিন।পরের দিন সকালে উঠে জল ছেঁকে নিয়ে এই পানীয়ে দিতে পারেন চুমুক। এতে শরীরের উপকারই হবে।

উল্লেখ্য, আপনার ডায়েটে ধনে রাখবেন কিনা, কিংবা কখন কীভাবে খাবেন, এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

চলতি মাসেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর