Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিত্তবান চাইনা, বিবেকজ্ঞান চাই, লোভ নয়, সামাজিক বন্ধু হোন’, দলকে বার্তা মমতার

কুশের মঞ্চ থেকে দলকে উদ্দেশ্য করে মমতা জানিয়ে দেন, এখানে বিত্তবান চাইনা, বিবেকজ্ঞান চাই। তৃণমূলকে মানুষের সামাজিক বন্ধু হতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলকে সামনে রেখে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার প্রচেষ্টা চালাচ্ছে কেউ কেউ। দলের কাউন্সিলার, পুর চেয়ারম্যান, বিধায়কদের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই ভূক্তভোগী সাধারণ মানুষ। বেনোজল সরিয়ে শুদ্ধিকরণের মধ্য দিয়ে উন্নততর তৃণমূল(TMC) তৈরির করার পথে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে একুশের(Ekushe July) মহামঞ্চ থেকে দলকে কড়া বার্তা দিতে পারেন, সেটা আগে থেকেই জানা ছিল। বাস্তবেও দেখা গেল একুশের মঞ্চে দাঁড়িয়ে দলকে সঠিক পথে এগিয়ে যাওয়ার রাস্তা দেখালেন তিনি। দুর্নীতি থেকে দলের নেতাকর্মীদের দূরত্ব বাড়াতে টেনে দিলেন শৃঙ্খলার গন্ডি। বুঝিয়ে দিলেন শৃঙ্খলাই হল শেষ কথা। দলীয় শৃঙ্খলা যিনি মানবেন না, তিনি চলে যেতে পারেন। দরজা খোলা রয়েছে। দুষ্টু গোরুর চেয়ে, গোয়াল শূন্য রাখাই শ্রেয়।

এদিন একুশের মঞ্চ থেকে দলকে উদ্দেশ্য করে মমতা জানিয়ে দেন, ‘২১ জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। নো আইডি কার্ড, নো ভোটের জন্য লড়াই করেছিল ওঁরা। আজ কিন্তু তা হয়েছে। নো আই কার্ড, নো ভোট, আজ হয়েছে। সাধারণ মানুষ ছাড়া আমরা চলতে পারব না। আমরা যত জিতব, আমাদের নরম হতে হবে, দায়িত্ব বাড়বে, মানুষের কাছে পৌঁছাতে পারব। এখানে বিত্তবান চাইনা, বিবেকজ্ঞান চাই। তৃণমূলকে মানুষের সামাজিক বন্ধু(Social Friend) হতে হবে। তৃণমূলের কর্মীরা মানুষের সামাজিক বন্ধু হবে। পয়সা আসে, চলে যায়। সেবার কোনও বিকল্প নাই। সব পৌরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, প্রধান সবাইকে বলব, কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ যেন কেউ না পায়। যদি কোনও অভিযোগ ওঠে, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। গরিব থাকুন, যা আছে ঘরে, তাই খেয়ে বেঁচে থাকুন। তাহলেই আপনাদের কেউ সরাতে পারবে না। লোভ নয়, সামাজিক বন্ধু হোন।’

মমতার কথার মাঝেই নামে বৃষ্টি, যে বৃষ্টি তৃণমূলের চিরকালীন আশির্বাদ, একুশের জুলাইয়ের প্রাণ। সেই বৃষ্টি নামতেই মমতা বলেন, ‘২১ জুলাই একটু বর্ষা তো হবে। এটা ঈশ্বরের আশীর্বাদ। শহিদের চোখের জল। এই জল দেখে ভয় পাবেন না। বৃষ্টি গায়ে লাগল, একবার স্নান করব, ধুয়ে যাবে, নোংরা মনে লাগলে, ধোয়া যাবে না। কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে, ভাত রুটি খেয়ে থাকব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করব না। যারা ইলেক্টেড হয়ে পরিষেবা দেবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না। যেখানে যেখানে জিতেছেন, ভাল করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। পারবেন না, দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি, সেখানে ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন, হয়তো আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জনে কোথাও খামতি ছিল, আগামী দিনে দেখব। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার, সাইকেলে ঘোরা ভালো। এইজন্যই আমি ছাত্রছাত্রীদের সবুজসাথী দিয়েছি। ওরা চিরসবুজ মন নিয়ে থাকবে।’

মমতা দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘সাংসদদের বলছি কারও বিরুদ্ধে যেন কোনও অভিযোগ না পাই। অভিযোগ পেলে দল কড়া ব্যবস্থা নেবে। লোভ করবেন না। যা আছে তা নিয়ে থাকুন। অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না। তৃণমূলকেও গ্রেফতার করিয়েছি। দুর্নীতির সঙ্গে আপোস নয়(No Compromise with Corruption)। মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। লোভ করবেন না। যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেব। আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই। অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা-বোনেদের সম্মান দেবেন। আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে। আমরা দুর্নীতি কাছে মাথা নত করব না। এটা আজকে শপথ নিন। আমরা লড়াই করব। তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে।’

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে