চোখ বাঁধা অবস্থায় ঢাকার রাস্তা থেকে উদ্ধার কোটা আন্দোলনের সমন্বয়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। আর ওই জন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। শুক্রবার রাতে কার্ফু জারির পরে শনিবার ভোর রাতে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। আটকের ২৪ ঘন্টা বাঁধে রবিবার ভোরে পূর্বাচলের এক রাস্তা থেকে চোখ বাঁধা অবস্থায় খোঁজ মিলেছে তাঁর। রাস্তা থেকে উদ্ধার করার পরেই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত স্থিতিশীল রয়েছেন নাহিদ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত মাসখানেক ধরেই উত্তাল বাংলাদেশ। গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গত চার দিনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার পড়ুযা। মৃত্যুর মিছিল দীর্ঘ হতেই মুখরক্ষায় শুক্রবার রাতে দেশ জুড়ে কার্ফু জারি করে শেখ হাসিনা। সেই সঙ্গে সেনাবাহিনীকেও মোতায়েন করে। আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলির নির্দেশও দেওয়া হয়।

রাজনৈতিক অচলাবস্থা দূর করতে কার্ফু জারির কয়েক ঘন্টার মধ্যেই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে সরকারের তরফে বৈঠকে বসেন শেখ হাসিনার তিন মন্ত্রী। যদিও ওই বৈঠক ভেস্তে যায়। আর তার পরেই ভোর রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাড়ি থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ। যদিও এ বিষয়ে পুলিশের তরফে কিছু বলা হয়নি। নাহিদের বাবা বদিরুল ইসলাম জানিয়েছেন, এদিন ভোরে পূর্বাচলের এক রাস্তায় চোখ বাঁধা অবস্থায় নাহিদকে ফেলে যায় পুলিশ। হেফাজতে নিয়ে ২৪ ঘন্টার বেশি সময় ধরে নাহিদের উপরে গোয়েন্দারা মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ