Jagannath Temple : নবকলেবর হওয়ার পর মহাপ্রভুর দারুমূর্তির কী হয়, জানেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: জগতের অধীশ্বর মহাপ্রভু শ্রী জগন্নাথের দারুমূর্তি প্রতি ১২ থেকে ১৯ বছর অন্তর বদলে ফেলা হয়। পুনরায় নতুন নিম কাঠ দিয়ে তৈরি হয় মহাপ্রভুর নতুন মূর্তি। সমগ্র ভারতে আর কোনও মন্দিরের বিগ্রহের ক্ষেত্রে এমন রীতির কথা শোনা যায় না। এই রীতি বিশেষত জগন্নাথের ক্ষেত্রেই প্রযোজ্য। এই রীতিকে বলা হয় নবকলেবর।

এই সময় পুরনো দারুমূর্তি থেকে মহাপ্রভুর ‘ব্রহ্মবস্তু’ নতুন দারুমূর্তিতে স্থানান্তরিত করতে হয়। মনে করা হয়, ওই ব্রহ্মবস্তুই নিম কাঠের তৈরি বিগ্রহের ‘প্রাণ’ বা ‘আত্মা’। পুরীর মন্দিরের প্রাচীন রীতি অনুসারে তা করা হয়  কৃষ্ণা চতুর্দশীর মধ্যরাত্রে । জানা যায়, তখন সারা পুরীর সব আলো বন্ধ করে এই মহাকাজ সুসম্পন্ন করা হয়।

অনেকের মনেই প্রশ্ন ওঠে, তাহলে পুরনো দারুমূর্তিগুলির কি হয়?  সেই মূর্তিগুলির ভাগ্যে কী ঘটে? জেনে রাখা প্রয়োজন, শ্রীমন্দিরের উত্তরদুয়ার অর্থাৎ হস্তী দ্বারের কাছে উত্তর-পশ্চিম দিকে কয়েক ধাপ উঁচু একটি জায়গা আছে। যা প্রায় বিঘে খানেক বিস্তৃত। এই পুণ্যস্থানটি হল কোইলি বৈকুন্ঠ বা কৈবল্য বৈকুন্ঠ। কথিত আছে, এই স্থানেই পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের পিণ্ডদান করেছিলেন। তাই নবকলেবরের সময় পুরোনো দারুমূর্তিগুলিকে এই কোইলি বৈকুন্ঠেই সমাধি দেওয়া হয়। এই স্থানটি দেখতে অনেকটা ছাদের ওপর বাগান থাকলে যেমন লাগে, ঠিক তেমনই অর্থাৎ, রুফটপ গার্ডেনের মতো। এই গোটা অঞ্চলটি অজস্র গাছ-গাছড়ায়, লতা-গুল্মে পরিপূর্ণ। এখানে বেলগাছ, জুঁইগাছ, ও তুলসীগাছও প্রচুর। প্রচলিত বিশ্বাস অনুসারে, বৈকুন্ঠেশ্বর শিব এই কোইলি বৈকুন্ঠকে রক্ষা করেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির