প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে কমলার নাম সুপারিশ বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আচমকাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন জো বাইডেন। রবিবার নিজের ‘এক্স’ হ্যান্ডলে ওই ঘোষণা করেছেন প্রবীণ ডেমোক্র্যাট নেতা তথা অশীতিপর মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের মাত্র চার মাস আগে বাইডেন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়েছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাবেন কোন ডেমোক্র্যাট প্রার্থী? সূত্রের খবর, ডেমোক্র্যাটদের হয়ে প্র্বসিডেন্ট পদে লড়াইয়ের দৌড়ে রয়েছেন বাইডেনের ডেপুটি তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

আগামী নভেম্বর মাসেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই রিপাবলিকানদের তরফে ফের একবার ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। নিজের রানিং মেটকেও বেছে নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এদিন আচমকাই প্রেসিডেন্ট পদের দৌড় থেকে জো বাইডেন নিজেকে সরিয়ে নেওয়ায আতান্তরে পড়েছে ডেমোক্র্যাটরা। যদিও এদিন ভোট ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতে গিয়ে নিজের উত্তরসূরি হিসাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন বাইডেন।

মার্কিন ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ হিসাবে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের শীর্ষ পদে কোনও অশ্বেতাঙ্গ মহিলা বসেননি। কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন এবং ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হতে পারেন তাহলে ইতিহাস গড়বেন। এমনিতে ডেমোক্র্যাটদের মধ্যে যথেষ্টই জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভুত কমলা। কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর পথের কাঁটা আর এক অশ্বেতাঙ্গ তথা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘কমলা ও মিশেলের মধ্যে লড়াইয়ে ভাগ্যে শিঁকে ছিড়তে পারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের