ফের হাসপাতালে ভর্তি কিংবদন্তি ক্রিকেটার বয়কট, অবস্থা সঙ্কটজনক

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অস্ত্রোপচার শেষে কযেকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে এসেছিলেন কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার জিওফ্রে বয়কট। কিন্তু ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। রবিবার বয়কটের পরিবারের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভাল নেই কিংবদন্তি ক্রিকেটার। শারীরিক অবস্থা যথেষ্টই সঙ্কটজনক। আর কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার তথা ধারাভাষ্যকারের শারীরিক অবস্থা ভাল নয জানতে পারার পরেই ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়েছে।

গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ প্রাক্তন ইংলিশ তারকা ক্রিকেটার জিওফ্রে বয়কট। গলায় ক্যান্সারের সংক্রমণ ধরা পড়ার পরেই নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল তাঁর। অস্ত্রোপচার শেষে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত চিকি‍ৎসকরা পরীক্ষা শেষে জানিয়ে দেন, নিমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বয়কট। চিকি‍ৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি করার পরামর্শও দেন তাঁরা। সেই পরামর্শ  মেনেই বয়কটকে ফের হাসপাতালে ভর্তি করান তাঁর পরিবারের সদস্যরা। রবিবার কিংবদন্তি ক্রিকেটারের পরিবারের তরফে জানানো হয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বয়কটের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। কোনও খাদ্য কিংবা পানীয় গ্রহণ করতে পারছেন না তিনি। বিশেষ টিউবের মাধ্যমেই খাবার ও পানীয় নিচ্ছেন।

১৯৬৪ থেকে ১৯৮২ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে ১০৮টি টেস্ট  ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন বয়কট। ১৯৭৮ সালে মাইক ব্রিয়ারলি চোট পাওয়ায় ইংল্যান্ডের অধিনায়কত্বও করেছিলেন। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেডেংলি টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০তম শতরান পূর্ণ করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্টে ৮,১১৪ রান করেছিলেন বয়কট। গড় ছিল ৪৭.৭২। ২২টি শতরানের পাশাপাশি ৪২টি অর্ধশতরানও রয়েছে কিংবদন্তি ক্রিকেটারের ঝুলিতে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে