একুশের মঞ্চে হল না শোভনের কামব্যাক, দলে দীর্ঘ হচ্ছে অভিষেকের ছায়া

জল্পনা ছড়িয়েছিল, ‘দিদি চেয়েছেন, তাই শোভন ফিরছেন।’ কিন্তু রূপকথা আর হল কই! দিদির ‘কানন’ জোড়াফুল থেকে যোজন দূরেই আটকে গেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন সবাই জানতো দলে দিদিই প্রথম আর শেষ কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে, দিদির জায়গায় ক্রমশই দলের সেনাপতির নিজস্ব অভিমত বাড়তি গুরুত্ব পাচ্ছে। জল্পনা ছড়িয়েছিল, ‘দিদি চেয়েছেন, তাই শোভন ফিরছেন।’ কিন্তু শেষপর্যন্ত আর ফেরা হল কই! একুশের(Ekushe July) মঞ্চে তৃণমূলের(TMC) মূল স্রোতে শোভন চট্টোপাধ্যায়ের(Sovon Chatterjee) প্রত্যাবর্তন দেখা তো বহু দূরের কথা, তাঁর দেখাই মিলল না। পরিবর্তে দলের সেনাপতি সেই মঞ্চ থেকেই শুনিয়ে দিলেন ‘তৃণমূলে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে বা দমবন্ধ লাগছে বলে যারা দল ছেড়ে গেছিলেন, তাঁদের কেউ কেউ দলে ফিরে এসেছেন। ২০২১ সালের ২১ জুলাই আমি বলেছিলাম, ৩ বছর এদের তৃণমূলের কোনও কর্মীর ওপর ছড়ি ঘোরাতে দেব না। তিন বছরে তাঁরা তা করতে পারেনি।’ এই দল ছেড়ে চলে যাওয়া আর আবার দলে ফিরে আসার তালিকায় নাম উঠতেই পারতো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু রূপকথা আর হল কই! দিদির ‘কানন’ জোড়াফুল থেকে যোজন দূরেই আটকে গেলেন।

এক দেড় সপ্তাহ আগে রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল, শোভন ফের ফিরছেন তৃণমূলে। আর সেটা দিদি মানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ইচ্ছাতেই। একুশের মঞ্চেই ফের দেখা যাবে শোভনকে। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল তৃণমূলের দুই নেতা অরূপ বিশ্বাস আর কুণাল ঘোষ শোভনের বাড়ি যাওয়ায়। জল্পনা ছড়িয়েছিল মমতার নির্দেশেই তাঁরা শোভনের সঙ্গে কথা বলতে গিয়েছেন। শুধু তাই নয়, জল্পনা ছড়িয়েছিল শোভন দলে ফিরলে তাঁকে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হবে। কিন্তু শোভনের এই প্রত্যাবর্তন নিয়ে সবার আগে মুখ খুলে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেন শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়। পরে দলের তরফে জয়প্রকাশ মজুমদারও জানিয়ে দেন, দলে ফেরার জন্য যে আবেদন করতে হয় তা শোভন করেছেন বলে তাঁর জানা নেই। কার্যত সেই সময় থেকেই জল্পনা ছড়িয়েছিল শোভনের ঘর ওয়াপ্সির সম্ভবনা বাস্তব হবে কিনা তা নিয়ে। গতকাল একুশের মঞ্চে শোভনের অনুপস্থিতি আর দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কড়া বার্তা বুঝিয়ে দিল, ফিরে আসা খুবই কঠিন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক শোভনের দলে প্রত্যাবর্তন নিয়ে নাকি কোনও আপত্তি তোলেননি। তবে তিনি শোভনকে এখনই গুরুত্ব দিতে বা উঁচু পদ দিতে চাইছেন না। দলের একজন সাধারণ কর্মী হিসাবেই শোভনকে দলে ফিরতে হবে আর দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করতে হবে। সূত্রের দাবি, শোভন এই ভাবে মাথানত করে তৃণমূলে ফিরতে চাইছেন না। তিনি এখনও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবেন না। ঘটনা যাই হোক না কেন, শোভনকাণ্ডে এটা অন্তত পরিষ্কার হয়ে গেল, তৃণমূলে এখনও মমতা শেষ কথা হলেও তার আগে পার হতে হবে অভিষেকের ময়দান। সেই ময়দানে ৩ বছর আন্ডারস্কোরার হিসাবে কাজ করে দলে টিকে থাকতে পারলেই তবেই মিলতে পারে কোনও পদ বা বড় দায়িত্ব। শোভন সেই পথ চট করে মাড়াবেন না। অগ্যতা তৃণমূল থেকে দূরেই থেকে যেতে হচ্ছে তাঁকে। দলেও দীর্ঘ হচ্ছে সেনাপতির ছায়া।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির