বাইডেন ও কমলাকে নিয়ে ২৪ বছর আগে কী ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ‘দ্য সিম্পসন্স ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সম্প্রতি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন জো বাইডেন।নিজের উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। যদিও ভারতীয় বংশোদ্ভূত কমলাকেই ডেমোক্র্যাটরা প্রার্থী করবে কি না, তা এখনও জানা না যায় নি। এমতবস্থায় আলোচনায় উঠে এসেছে ‘দ্য সিম্পসন্স’ শো।

আমেরিকার জনপ্রিয় ‘দ্য সিম্পসন্স’ সিরিজ আবারো চর্চায় এল। এইবার জো বাইডেন এবং কমলা হ্যারিসকে নিয়ে।২০০০ সালে ‘দ্য সিম্পসন্সের’ একাদশ সিজনের ১৭তম পর্বে দেখানো হয়েছিল, লিসা সিম্পসন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন। তাঁকে কমলা হ্যারিসের মতোই পোশাক পরতে দেখা গিয়েছিল। সেই পর্বে আরও দেখানো হয়েছিল, লিসার আগের প্রেসিডেন্ট (যাঁকে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে) দেশকে আর্থিক সমস্যার মধ্যে ফেলেছেন। তাই অনেকেই মনে করছেন এমনটাই সত্যিই হতে পারে। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতে পারে। অন্যদিকে এই বিষয়গুলোকে কাকতালীয় মনে করছেন শোয়ের নির্মাতা।

‘দ্য সিম্পসন্স’ সিরিজের দেওয়া ‘ভবিষ্যদ্বাণী’ নাকি মিলে যায় বলে বিশ্বাস রয়েছে অনেকের। অনেকে আবার নিছক ঘটনা বলে মনে করেন। তেমনই  অতীতে এই সিরিজটি বিভিন্ন ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন যা মিলে গিয়েছিল। সিরিজটির একটি পর্বে দেখানো হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এর অনেক পরে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। ২০০৬ সালের একটি পর্বে দেখানো হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বিপদের মুখে পড়েছে সিম্পসন পরিবার। গত বছরের জুনে একই রকমের এক ঘটনা ঘটে।

অনুরাগীদের দাবি, করোনা অতিমারি যে আসবে, তা-ও নাকি এই সিরিজে আগেই দেখানো হয়েছিল। অনুরাগীরা আরও জানিয়েছেন, আমেরিকার ‘টুইন টাওয়ার’ বিপর্যয়ের ভবিষ্যদ্বাণীও করেছিল এই শো। সেটাও নাকি মিলে গিয়েছিল। তবে এগুলোকে পাত্তা দিতে নারাজ শোয়ের নির্মাতাও। কিন্তু অনুরাগীরা মিল পাচ্ছেন। এখন দেখার বিষয় হল প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কী কমলার নাম বেছে নেবে ডেমোক্র্যাট শিবির ? এমন গুঞ্জনও উঠছে যে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কমলার নামে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে অগস্ট মাসে। আবার ওই সময়ের মধ্যে নতুন কাউকেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে পারে ডেমোক্র্যাট শিবির।

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা