অবশেষে লোকসভা সদস্য হিসেবে হিন্দিতেই শপথ নিলেন শত্রুঘ্ন সিনহা

এদিন লোকসভায় বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শত্রুঘ্ন সিনহার নাম ডাকেন মহাসচিব। এরপর তৃণমূলের সাংসদ হিসেবে আসানসোল আসন থেকে ঈশ্বরের নামে হিন্দিতেই শপথ নিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থতা, মেয়ের বিয়ে, সব পালা মিটিয়ে অবশেষে সাংসদ হিসেবে শপথ নিলেন অভিনেতা-তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। যিনি চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিরোধী বিজেপি প্রার্থী ছিলেন সুরিন্দর সিং আলু আলিয়া। ভোটের আগে একেবারে খোশমেজাজে প্রচার সেরেছিলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোল বাসীদের নিরাপদ রক্ষার্থে সর্বদা তিনি মাথার উপরে রয়েছেন, এমন বার্তা দিয়েই জনগনের হৃদয়ে জায়গা নিয়ে নেন অভিনেতা। আর তার ফলও মিলল হাতেনাতে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী ছিলেন সুরিন্দর সিং আলু আলিয়াকে বিপুল ভোটে হারিয়ে আসানসোল থেকে ফের তৃণমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা।

তবে নির্বাচনের আগে থেকেই অভিনেতা ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলেন কারণ গত মাসেই তাঁর একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। প্রচারের কাজ এবং মেয়ে সোনাক্ষী সিনহার বিয়ের জন্যে তিনি অস্ত্রোপচার করাতে পারছিলেন না। জানা যায়, তিনি নিজের বাড়িতেই সোফা থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন, তাই মেয়ের বিয়ে মিটতেই ছোট্ট অস্ত্রোপচার করতে হয় তাঁর। তবে এখন তিনি সুস্থ, অবশেষে সোমবার (২২ জুলাই) তৃণমূলের সাংসদ হিসেবে শপথ নিলেন শত্রুঘ্ন সিনহা। এদিন লোকসভায় বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শত্রুঘ্ন সিনহার নাম ডাকেন মহাসচিব। এরপর তৃণমূলের সাংসদ হিসেবে আসানসোল আসন থেকে ঈশ্বরের নামে হিন্দিতেই শপথ নিলেন অভিনেতা। জুনে লোকসভার প্রথম অধিবেশন চলাকালীন শত্রুঘ্ন সিনহা লোকসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। অবশেষে ২২ জুলাই অভিনেতা নয়া দিল্লিতে অবস্থিত লোকসভা সাংসদ ভবনে শপথ নিলেন।

গত ২৩ জুন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিবাহ করেন। যদিও হিন্দু হয়ে মুসলমানকে কেন বিয়ে করেছেন অভিনেত্রী, এই নিয়ে কম কটাক্ষ হয়নি। এমনকী এটাও জল্পনা উঠেছিল যে, অভিনেত্রী মুসলিমকে বিয়ে করছেন বলে তাঁর পরিবার তাঁর বিয়েটাকে মানতে পারেননি। তবে সম্পূর্ণ জল্পনার অবসান ঘটিয়ে শত্রুঘ্ন সিনহার হাত ধরেই জাহিরকে স্পেশাল অ্যাক্ট অনুযায়ী বিবাহ করলেন সোনাক্ষী সিনহা। জাহিরের সঙ্গে তাঁর ৭ বছরের সম্পর্ক ছিল, প্রেম শুরুর ৭ বছর পূর্তির দিনেই অভিনেত্রী তাঁকে বিয়ে করেন। তবে এখনও কানাঘুষো শোনা যাচ্ছে যে, সোনাক্ষীর বিয়ে নাকি তার ভাইরা মেনে নিতে পারেনি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার