২১ জুলাই – এর শহীদ সভায় যোগ দিতে আসা শ্রমিক নেতার মৃতদেহ উদ্ধার বকখালির সমুদ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২১শে জুলাইয়ের সভায় যোগ দিতে এসে বকখালিতে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা -কর্মী । রবিবার দুপুরে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হল তাদের মধ্যে একজনের । ২১শে তৃনমুলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যেই শিলিগুড়ি(Siliguri) থেকে কলকাতায় গিয়েছিলেন ওই নেতা বলে জানিয়েছেন মৃত রঞ্জিত মন্ডলের (Ranjit Mondal)ছোট ছেলে শুভম মন্ডল । এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে দলীয় সমস্যা থাকতে পারে, এমন সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা ।

মৃতদেহ আনতে সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা ।স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েছেন স্ত্রী । শোকস্তব্ধ শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকা । মৃত রঞ্জিত মন্ডল পেশায় মেকানিক । তিনি ফ্রিজ সারানোতে পারদর্শী ছিলেন।শহীদ কলোনীতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেও জানা গিয়েছে । বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র সঙ্গে যুক্ত হন তিনি ।পরিবারের পক্ষ থেকে ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে ।

মৃত শ্রমিক নেতার ছেলের অভিযোগ যাদের সঙ্গে বাবা শহীদ দিবসের সভায় যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন তারা কি করে বাবাকে সমুদ্রে ঘুরতে নিয়ে গেল এ বিষয়টি রহস্যজনক। এছাড়া তাদের বাবা সমুদ্রের স্নান করতে ভয় পেতেন। সেখানে তার বাবার কি করে সমুদ্রে একা স্নান করার সাহস হলো এবং মৃত্যু হল এইসব নিয়ে তারা তদন্ত চায় বলে দাবি করেন। একই সঙ্গে ধর্মতলায় জনসভায় যোগ দিতে গিয়ে কি করে তার বাবা বকখালিতে গেলেন এ নিয়ে তারা দলের কাছেও তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং