বাজেট পেশের পরেই এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনার দাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে সোনায় সোহাগা। মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করার সময়েই সোনা, রুপো ও প্ল্যাটিনামের মতো ধাতব পদার্থে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই ঘোষণার পরেই এক ধাক্কায় সোনার দাম প্রতি ১০ গ্রামে চার হাজার টাকা কমেছে। অর্থা‍ৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে গিয়েছে হলুদ ধাতব পদার্থ।

বাজেট পেশ হওয়ার আগে এতদিন সোনা ও রুপোর ক্ষেত্রে আমদানি শুল্ক ছিল ১৫ শতাংশ। আর প্ল্যাটিনামের ক্ষেত্রে আমদানি শুল্ক ছিল ১৫.৪ শতাংশ। এদিন বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, রুফো ও সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমে হবে ৯ শতাংশ। আর প্ল্যাটিনামের ক্ষেত্রে আমদানি শুল্ক কম হবে ৯.৪ শতাংশ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ওই ঘোষণার পরেই দেশের বিভিন্ন শহরে সোনার বাজারে কার্যত ধস নামে। গতকাল সোমবার (২২ জুলাই) বাজার বন্ধের সময়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭২ হাজার ৭১৮ টাকা। এদিন সকালে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছিল ৭২ হাজার ৮৫০ টাকা। কিন্তু আমদানি শুল্ক কমায় দুপুরেই প্রতি ১০ গ্রাম সোনার দাম চার হাজার ৩৫০ টাকা কমে যায়। প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৬৮ হাজার টাকায়। সোনার পাশাপাশি রুপোর দামও এক ধাক্কায় অনেকটা কমেছে। এদিন বাজেট পেশের আগে বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৮৯,০১৫ টাকা। বাজেটে আমদানি শুল্ক কমানোয় এক ধাক্কায় প্রতি কেজি রুপোর দাম কমে দাঁড়ায় ৮৪ হাজার ২৭৫ টাকায়। অর্থা‍ৎ প্রতি কেজি রুপোর দাম কমেছে ৪ হাজার ৭৪০ টাকা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের