ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলার দায় নিয়ে ইস্তফা মার্কিন সিক্রেট সার্ভিস প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে ইস্তফা দিলেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটলে। আজ মঙ্গলবারই (২৩ জুলাই) ইস্তফা দিয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপরে হামলার ঘটনা আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় ব্যর্থতা বলে স্বীকারও করে নিয়েছেন চিটলে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভাষণ দেওয়ার সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল আততায়ী। ওই গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে বেরিয়ে যায়। আতঙ্কে পোডিয়ামের নিচেই বসে পড়েন ট্রাম্প। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘ঈশ্বরই তাঁকে প্রাণে বাঁচিয়েছিলেন।’

হামলার পরেই ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা বন্দুকবাজ আততায়ীর উপরে গুলি চালান। ওই গুলিতে ট্রাম্পের এক সমর্থকও প্রাণ হারান। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপরে হামলার ঘটনায় গোটা বিশ্বজুড়েই নিন্দার ঝড় ওঠে। এমনকি রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে অবস্থান করলেও ট্রাম্পের উপরে হামলার ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা ইউএস সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি চিটলের ইস্তফা দাবি করেন।

গতকাল সোমবারই ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের এক কমিটির সামনে হাজিরা দিয়েছেন কিম্বারলি। সূত্রের খবর, কমিটির সদস্যদের কাছে প্রাক্তন প্রেসিডেন্টের উপরে হামলা না রুখতে পারার ব্যর্থতার কথা স্বীকার করে নেন ইউএস সিক্রেট সার্ভিসের প্রধান। এমনকি ওই ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেন। ওই বৈঠকের কয়েক ঘন্টা বাদেই নিজের পদ থেকে সরে গেলেন কিম্বারলি।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?