ভয়ানক কাণ্ড! মাঝ সমুদ্রে তিমির লাফে উল্টে গেল ২৩ ফুটের নৌকো

US কোস্ট গার্ডের মতে, নিউ হ্যাম্পশায়ার উপকূলের কাছে ওডিয়র্ন পয়েন্ট স্টেট পার্কে ২৩ ফুট সেন্টার কনসোল ফিশিং বোটে দুই ব্যক্তি মাছ ধরছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মৌলিক মৌলিক ভিডিও ভাইরাল হয়েই চলেছে। যা দেখে মানুষ প্রতিনিয়ত এক টুকরো শান্তি খুঁজে নিচ্ছে, বিক্ষুব্ধ মন মুহূর্তেই বিনোদন পাচ্ছে এই সমস্ত ভিডিওগুলির থেকে। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এবার যে ভিডিওটি ভাইরাল হল, তা দেখে তাজ্জব হয়ে যেতে পারেন আপনিও। মাঝ সমুদ্রে একটি তিমির বিশাল লাফে উল্টে গেল ২৩ ফুটের নৌকো, কি অবাক হয়ে গেলেন তো, না একেবারেই গল্প নয়! সত্যিই ঘটনা! আর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল তালিকায় রয়েছে। ঘটনাটি ঘটেছে, আমেরিকার নিউ হ্যাম্পশায়ার উপকূলে। সেখান থেকেই এই মর্মান্তিক ভিডিওটি সামনে এসেছে।

মাঝ সমুদ্রে বিশাল তিমির লাফে পুরো উল্টে গিয়েছে মাছ ধরার নৌকোটি। তিমি এমনভাবে লাফ দিয়েছিল, যার ফলে সঙ্গে সঙ্গে মাছ ধরার নৌকাটি উল্টে যায়। US কোস্ট গার্ডের মতে, নিউ হ্যাম্পশায়ার উপকূলের কাছে ওডিয়র্ন পয়েন্ট স্টেট পার্কে ২৩ ফুট সেন্টার কনসোল ফিশিং বোটে দুই ব্যক্তি মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি তিমি এসে নৌকার খুব কাছে ঝাঁপ দেয়। লাফ দেওয়ার পর তিমিটি সরাসরি নৌকার ওপরে পড়ে যায়। তিমিটি পড়ে যাওয়ার পর পুরো নৌকাটি উল্টে যায়। কোস্ট গার্ড আরও বলেছেন, তারা একটি ফোনে বিষয়টি পুরো জানতে পারেন। যেখানে বলা হয়েছিল যে মাছ ধরার নৌকাটি একটি তিমির সঙ্গে সংঘর্ষের কারণে ডুবে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড। তবে, নৌকাডুবির পর নৌকোটির সঙ্গে সঙ্গে সেখানে থাকা দুজনও ডুবে গিয়েছিল, কিন্তু ডুবে যাওয়া নৌকোর খুব কাছাকাছি আরেকটি নৌকো থাকায় সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া মাঝিদের উদ্ধার করে তাঁরা।

ঘটনার পর কোস্টগার্ড স্টেশন পোর্টসমাউথ হারবারকেও সতর্ক করা হয়েছে। এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। এই বিষয়ে স্টেশন পোর্টসমাউথের বোট ক্রু জানিয়েছেন, এমনকি এই ঘটনায় তিমিটিও আহত হয়নি। ঘটনাটি সেন্টার ফর কোস্টাল স্টাডিজ মেরিন অ্যানিমাল হটলাইন এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনকেও জানানো হয়েছে। ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিও রক্ষা পেয়েছে। উল্লেখ্য, সাধারণত একটি তিমির আকার 2.6 মিটার এবং 135 কিলোগ্রাম থেকে 29.9 মিটার এবং 190 মেট্রিক টন পর্যন্ত হয়। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। শুক্রাণু তিমি পৃথিবীর বৃহত্তম দাঁতযুক্ত শিকারী। অনেক তিমি প্রজাতিতে, মহিলারা পুরুষের চেয়ে বড় হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে