বেতনের দাবিতে ধর্মঘটে অটল নৃত্যশিল্পীরা! অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শুরু নয়া ঝামেলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অসাম্যের দাবিতে পথে নেমেছেন প্যারিসের এসএফএ-সিজিটি সংগঠনের ৩০০ নৃত্যশিল্পী। এখনও বেতনের দাবি নিয়ে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তাঁরা। ফলে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমস্যা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নৃত্যশিল্পীদের।কিন্তু এই পরিস্থিতির কারণে, অনুষ্ঠানের (অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান)আগে তাঁদের ধর্মঘট তোলার সম্ভাবনা নেই বললেই চলে।এই নিয়ে শুরু হয়েছে সমস্যা।

বেতনে অসাম্যের দাবি তুলেছেন তাঁরা। তাঁদের দাবি এই যে, তাঁদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও পুরকর্মীদের জন্য ১ লক্ষ ৭২ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হলেও, উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। এই অসাম্যের প্রতিবাদ হিসাবে ধর্মঘট শুরু করেছেন তাঁরা। যদি না তাঁদের পর্যাপ্ত বেতন দেওয়া হয় তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন।

যদিও এই নিয়ে সংগঠনের (এসএফএ-সিজিটি) সঙ্গে মঙ্গলবার (২৩ জুলাই)বৈঠকে বসেছিলেন উদ্যোক্তারা। সেখানে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার জন্যও প্রস্তাব দিয়েছিলেন তাঁরা।তবে সেই প্রস্তাব মানতে নারাজ নৃত্যশিল্পীরা। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দাবি না মানলে বড়সড় ধর্মঘট করবনে তাঁরা। এই ধর্মঘটে যোগ দেবেন ফ্রান্সের বেসরকারি সংস্থায় থাকা আরও অনেক কর্মী বলে কড়া সতর্ক করেছেন নৃত্যশিল্পীরা।

তাঁদের আরও দাবি, গ্রীষ্মকালীন অবকাশের মধ্যে অলিম্পিকের জন্য খেটে চলেছেন তাঁরা। দিন রাত পরিশ্রম করেছে তাঁরা। তাই তাঁদের অতিরিক্ত বোনাস দিতে হবে।

অলিম্পিকের উদ্বোধন হতে চলেছে আগামী ২৬ জুলাই ভারতীয় সময় রাত ৯টা থেকে।এই প্রথম বার নদীতে উদ্বোধন হতে চলেছে।শ্যেন নদীতে হবে প্যারেড।তাই দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছে।তবে নৃত্যশিল্পীদের এই ধর্মঘট উদ্যোক্তাদের চিন্তার মুখে ফেলে দিয়েছে। যদিও তাঁদের দাবিতে এখনও পর্যন্ত রাজী হয় নি উদ্যোক্তারা।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর