প্রথম প্রচার সমাবেশেই ট্রাম্পকে তীব্র আক্রমণ কমলা হ্যারিসের

এই প্রেসিডেন্ট নির্বাচনে সামিল তাঁর প্রতিপক্ষ রিপাবলিকানের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের তুলনা করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এনে একসময় মামলা লড়েছিলেন কমলা হ্যারিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচারে নেমে প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ মনোভাবের পরিচয় দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটিক পার্টির সদস্যা কমালা হ্যারিস। আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই গত ঘটনা ঘটে যাচ্ছে। ১৪ জুলাই ট্রাম্পকে প্রকাশ্য জনসমাবেশে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়, সৌভাগ্যক্রমে তাঁর কানে আঘাত লাগলেও তিনি বেঁচে যান। সম্প্রতি আবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাঁর জায়গায় লড়বেন কমলা হ্যারিস। প্রচারে নেমেই ডোনাল্ড ট্রাম্প ঠুকে তিনি বলেছেন, নভেম্বরের নির্বাচন ‘প্রাক্তন প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর মধ্যে একজনকে বেছে নেওয়ার’ লড়াই।

গত রবিবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের দৌড় থেকে প্রার্থীপদ হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন, তখনই তিনি তার ‘রানিং মেট’ কমালা হ্যারিসের নাম প্রস্তাব করেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে। এরপরে এটাই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের প্রথম প্রচার সমাবেশ। সম্প্রতি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ উইসকনসিনে প্রায় তিন হাজার লোকের জমায়েতে নিজের বক্তব্য রাখতে গিয়ে কমলা হ্যারিস জানান, এই প্রেসিডেন্ট নির্বাচনে সামিল তাঁর প্রতিপক্ষ রিপাবলিকানের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের তুলনা করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এনে একসময় মামলা লড়েছিলেন কমলা হ্যারিস।

‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ হল একাধিক মার্কিন অঙ্গরাজ্য, যার কাঁধে চেপেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি জয়ের মুখ দেখে। কারণ ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলগুলিকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আসন্ন নির্বাচনেও প্রেসিডেন্ট পদপ্রার্থীরা এই ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’গুলোর উপরেই ভরসা রাখছেন। এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও কমালা হ্যারিসকে নিশানা করেছেন এবং সীমান্তে তার কাজ নিয়ে আক্রমণ করেছেন। কারণ বাইডেনের প্রশাসনের প্রথম দিকে, মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসন সংকট মোকাবিলা করার দায়িত্ব কমলা হ্যারিসকে দেওয়া হলেও তাঁর কাজ নিয়ে সমালোচনার ধুম উঠেছিল। সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে লেখেন- ‘মিথ্যুক কমালা হ্যারিস যা স্পর্শ করেন তা ধ্বংস করে দেন!’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে