ঘোড়াকে অত্যাচার নিয়ে বিতর্কে জড়িয়ে  অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের অশ্বারোহী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ব্রিটেনের খেলোয়াড় শার্লট ডুজারদিন। কারণ, তাঁর বিরুদ্ধে উঠছে ঘোড়ার উপর অত্যাচার করার অভিযোগ। আর সেই অভিযোগ মেনেও নিয়েছেন ডুজারদিন। বলা বাহল্য, তিনি হলেন ব্রিটেনের অন্যতম সেরা ড্রেসেজ তারকা। ঘোড়ার পিঠে চেপে তিনি  অলিম্পিক্সে ছয়টি পদক জেতেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ঘোড়ার ওপর  শার্লটের অত্যাচারের একটি ভিডিও। আর তা দেখার পর নড়চড়ে বসে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস। এই ঘটনার জন্য শার্লটকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে। এরপরেই  প্যারিস অলিম্পিক্স থেকে নিজের নাম সরিয়ে নিলেন শার্লট। এই ঘটনা প্রসঙ্গে ব্রিটেনের সেরা ড্রেসেজ তারকা বলেন, ‘ আমার যে ভিডিও ভাইরাল হয়েছে তা চার বছর আগের। আমি ঘোড়াকে খুবই যত্ন করি। কিন্তু আমি সেদিন না বুঝেই ভুল করে ফেলি। তাই নিজের ভুলের জন্য অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছি।‘ 

অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টসের তরফে বিবৃতিতে জানান হয়েছে, ‘শার্লট ভাইরাল হওয়া ভিডিওটি সত্যিকারের ঘটনা। সংবিধানের বিরুদ্ধে গিয়ে ঘোড়ার ওপর অত্যাচার করা হয়েছে। যা গুরুত্বর অপরাধ।  এই ধরনের আচরণের নিন্দা করছে  সংস্থা। সেইজন্য শার্লটকে সাসপেন্ড করা হয়েছে।‘ তবে এই প্রথম নয়। এরআগে ২০২১ সালে ঘোড়াকে বেতের ঘা মারায় জার্মানির এক কোচকে টোকিও অলিম্পিক্স থেকে বের করে দেওয়া হয়েছিল। এবার  শার্লটের বিরুদ্ধে উঠল একই অভিযোগ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে