হাওড়া হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের চাঙর

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলা হাসপাতালের এমার্জেন্সির সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের বড় চাঙর। বুধবার সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে। সেই সময় ওখানে কেউ না থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি। রোগীর আত্মীয়দের নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর থেকে মেরামতির কাজ চলছে। সে কারণে ভাড়া বাধাও আছে। কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না।

এমার্জেন্সি গেটের(Emergency Gate) সামনে যেখানে চাঙর ভেঙে পড়েছে সেখানে অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয়। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এমনটাই মনে করছেন রোগীর আত্মীয়রা। তবে এই ঘটনার পর হাসপাতালের মূল গেটের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই দুর্ঘটনার পর ভাঙা অংশের জায়গায় নেট লাগানো হয়। কিন্তু রোগীর আত্মীয়দের প্রশ্ন ঘটনা ঘটার পর কেন এই তৎপরতা?

যে ঠিকাদার সংস্থা এই মেরামতির কাজ করছে তাকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে বলে মনে করছেন রোগীর আত্মীয়রা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে হাওড়া হাসপাতালে(Howrah Hospital) যেসব জরাজীর্ণ অংশ আছে সেগুলো মেরামতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।যদি দিনের বেলা এই চাঙর ভেঙে পড়তো তাহলে বহু মানুষ আহত হতো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ ওই হাসপাতলে সব সময় রোগীদের আনাগোনা লেগেই থাকে। অত্যন্ত ব্যস্ততম হাসপাতাল এটি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য