গণতন্ত্রের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে জোট বেঁধে কাজ করার কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন বাইডেন।

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে এসেছিলেন বাইডেন।এর পর কোন সভা করতে দেখা যায় নি তাঁকে। তবে তিনি সুস্থ হবার পর কী বক্তব্য রাখেন তার দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। এবার ওভাল অফিস থেকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন বাইডেন।জানালেন, ‘কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী মানুষ।তিনি দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি এবং পরিচালনা করার জন্য ক্ষমতা রাখেন।সুতরাং তাঁকে ধন্যবাদ জানায়।তিনি আমার বিশ্বস্ত অংশীদার ছিলেন। নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি উপযুক্ত সময় ও একটি যোগ্য জায়গা আছে। এখন সেই সময় উপস্থিত।’

চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে তিনি জানান যে, ‘রাজা নয়, বরং জনগণই শাসন করে মার্কিন যুক্তরাষ্ট্র। কারোর হাতে নয় জনগণের হাতেই সব ক্ষমতা।’ ইতিহাস জনগনের হাতে।’ গণতন্ত্রের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে বিশ্লেষকদের মতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। শুধু তাই নয় সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থও দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারা। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে এক হাজার ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট। সেখানে দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, কমলা হ্যারিস প্রায় ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। তাই আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কমলার এগিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের