অলিম্পিকে গিয়ে খাবার নিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (২৬ জুলাই) প্যারিসে অলিম্পিকের ২০২৪-এর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক আগেই বিভিন্ন দেশের অ্যাথলিটরা (ক্রিড়াবিদ) পৌছে গিয়েছেন গেমস ভিলেজে। তেমনই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। শুরু হয়ে গিয়েছে একাধিক ইভেন্টের প্রাথমিক পর্বের খেলা। তবে প্যারিসে গেমস ভিলেজে শুরুতেই নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদেরা।

সমস্যাটি হল খাবার নিয়ে সংকটে পড়েছেন তাঁরা। ক্রীড়াবিদদের দাবি , পর্যাপ্ত খাবার  নেই। বক্সার অমিত পাঙ্ঘাল ডাল-রুটি খেয়ে কাটাচ্ছেন বলে জানিয়েছেন। গেমস ভিলেজে ৩০টি অ্যাপার্টমেন্ট জুড়ে রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা।কিন্তু নতুন সমস্যা শুরু হয়েছে খাবার নিয়ে।

গেমস ভিলেজে ক্রিড়াবিদদের জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। মূলত চারটি মহাদেশের রকমারি পদ রয়েছে অ্যাথলিটদের জন্য এমনটাই বলা হয়েছিল। পাঁচ জায়গায় খাবারের আয়োজন করা হয়েছে। তার মধ্যে একটি জায়গায় পাওয়া যাচ্ছে এশীয় খাবার। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রেস্টো।

তিনি জানিয়েছেন(তানিশা ক্রেস্টো), ‘রাতে রাজমা হয়েছিল বলে তাঁরা শুনেছিল। কিন্তু তাঁরা যাওয়ার আগেই তা শেষ হয়ে যায়।বাধ্য হয়ে তাঁরা অন্য খাবার খায়।’

বক্সার অমিত পাঙ্ঘাল নিজেদের সাপোর্ট স্টাফকে বলতে বাধ্য হয়েছেন , ভারতীয় খাবার তাঁকে দিতে। প্যারিসে যাওয়ার পর থেকে শুধু ডাল-রুটি খেয়ে থাকছেন তিনি। জানা গেছে, গেমস ভিলেজে ভারতীয় ক্রিড়াবিদদের আবাসন থেকে খাবারের জায়গা বেশ খানিকটা দূরে। ফলে যেতে যেতে খাবার শেষ হয়ে যাচ্ছে।

তবে বিদেশের ক্ষেত্রে এমন সমস্যা হচ্ছে না। কেননা এক বিশেষ উপায় বের করেছে তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চিন, যুক্তরাজ্য, ফ্রান্সের মত বিভিন্ন দেশগুলির ক্রীড়াবিদেরাও যে ঘরে রয়েছেন সেখান থেকে খাবারের জায়গা খুব একটা দূরে নয়। তাই তাঁদের এই সমস্যায় পড়তে হচ্ছে না। অথচ ভারতের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। অবশ্য এই বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ করেনি তাঁরা। ভারতীয় ক্রীড়াবিদেরা আশা রাখছেন, প্রতিযোগিতার শুরুর দিকে সমস্যা হচ্ছে ঠিকই। ধীরে ধীরে এই সমস্যা হয়তো মিটে যাবে।

গেমস ভিলেজের ভেতরে নানা বিষয় নিয়ে ক্রীড়া প্রেমিদের জানার কৌতুহল কম নয়। তারমধ্যে অন্যতম বিষয় হল অ্যাথলিটদের খাওয়ার ব্যবস্থা কেমন? কোন কোন পদ রয়েছে? এই নিয়ে আগ্রহের আর শেষ নেই সকলের মধ্যে। ভারতীয় দলের মুখ্য পুষ্টিবিদ আরাধনা শর্মা একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষৎকারে জানিয়েছিলন, গেমস ভিলেজের অন্দরে কোন কোন খাবারের আয়োজন রয়েছে। জানিয়েছিলেন, বিশ্বের প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলিটদের জন্য কী কী খাবার রয়েছে। গেমস ভিলেজের অন্দর মোট চার ধরনের খাবারের আইটেম। থাকছে এশীয়, ফরাসি, আমিষ ও আর একটি ধরন গোটা বিশ্বের জন্য। যার ননভেজ খায় না তাদের জন্য রয়েছে নিরামিষ নানারকমের পদ। সামুদ্রিক প্রাণীর পদ, বিভিন্ন ধরনের স্যালাড ও স্যুপও রয়েছে। এছাড়া ভারতীয় পদের মধ্যে ভেজ বিরিয়ানি, বাটার চিকেন, ফুলকপির তরকারি, পনিরের নানা পদ , এছাড়াও মাছের নানা পদও রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে এখন খাবার নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদদের।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর