Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরুর আগেই ট্রেনে আগুন, ব্যাহত ফ্রান্সের রেল পরিষেবা

এমনকী অলিম্পিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফরাসি রেল ভাঙচুর করা হয়েছে। খবরে বলা হয়েছে, নাশকতা ছড়ানোর জন্যে অগ্নিসংযোগ-সহ 'দুষ্ট কাজকর্ম' চালানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিসে অলিম্পিক শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আগর রাতেই ফ্রান্সের রেলে বড়সড় হামলা, হট্টগোল, অগ্নি সংযোগ এবং ভাঙচুর। যা রেল পরিষেবাকে ব্যাহত করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতের অন্ধকারে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে দ্রুতগতির রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফরাসি রেল কোম্পানি এসএনসিএফ জানিয়েছে যে, তার উচ্চ-গতির নেটওয়ার্ক সিস্টেমকে ব্যহত করে দেওয়ার জন্যে রেল স্টেশনে হামলা চালানো হয়েছে। এমনকী ফ্রান্সের রেল স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। একই সময়ে একাধিক এলাকায় তাণ্ডব চালানো হয়েছে, নাশকতা ছড়ানোর জন্যে ট্রেন গুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ৮ লক্ষ যাত্রী আটকে পড়েছেন। এবং একাধিক ট্রেনকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে।

যা এমন গুরুত্বপূর্ণ সময়ে রেল পরিবহন ব্যবস্থাকে ব্যপকভাবে প্রভাবিত করেছে। শুক্রবার (২৬ জুলাই) প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। বিষয়টি ফ্রান্সের ট্রেন অপারেটর কোম্পানি সংবাদমাধ্যমকে জানিয়েছে। ট্রেন অপারেটর এসএনসিএফ জানিয়েছে, ফ্রান্সের হাই-স্পিড রেলওয়ে নেটওয়ার্কে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে পুরো পরিবহন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। নাশকতার চেষ্টা করা হচ্ছে। আর অলিম্পিক শুরু হওয়ার ঠিক আগেই ফ্রান্সের রেলওয়ে ব্যবস্থাকে পঙ্গু করতেই ট্রেন এবং রেলের পরিকাঠামো বড় আকারের আক্রমণ হানা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।

এ কারণে ট্রেন পরিবহনের অনেক রুট বাতিল করা হয়েছে। এই আক্রমণগুলি আটলান্টিক, উত্তর-পূর্ব লাইনের ট্রেন পরিষেবাকে প্রভাবিত করেছিল৷ এই আক্রমণ ট্রেন লাইনের আটলান্টিক, উত্তর এবং পূর্ব লাইনগুলিকে প্রভাবিত করেছে৷ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন হামলার পর ট্রেনগুলিকে বিভিন্ন ট্র্যাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রাতারাতি এই হামলা চালানো হয়েছে। গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৩০০,০০০ দর্শক। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে শুরু হচ্ছে বিশ্বের ক্রীড়ামহলের ঐতিহাসিক টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যায় কুচকাওয়াজে ১০,৫০০ জন প্রতিযোগীকে ৮৫ টি নৌকায় করে স্বাগত জানানো হবে। প্যারিস অলিম্পিক্সে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল। তাই ফ্রান্স সন্ত্রাসী হামলার জন্য সর্বোচ্চ সতর্কতায় শুরু হচ্ছে এই খেলা।  পুরো শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?