গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে রেজিস্টার, ছাত্র-ছাত্রীদের প্রবেশ নিয়ে সতর্ক কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ।বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।এদিকে শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয় বিশেষ করে জোড় দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র দেখার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় রেজিস্টার ডাক্তার বিশ্বজিৎ দাস তিনি নিজে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রবেশ গেটে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছেন।

আক্রান্ত ছাত্র-ছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তাদের অপারেশন করা হয়েছে । যদিও তাদের শারীরিক অবস্থা এখনো সংকট জনক।
তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের প্রবেশের ক্ষেত্রে করার নিয়ম বলবৎ করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার দুপুরে ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস। তারি মাঝে ঘটল দূর্ঘটনা। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের। ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রের। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হঠাৎ কি কারনে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে ই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়(Gourbanga University) সূত্রে জানা গিয়েছে জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অংক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। তার বাড়ি অসমে।প্রাক্তন ছাত্রের নাম অলক মন্ডল। সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। তাঁর বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয় আছে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিজ্ঞান ভবনের অংক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে। গলায় এলোপাথাড়ি, চাকু মারতে থাকে। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজে নিজের গলায় এলোপাথাড়ি চাকু মারতে থাকে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের। দ্রুত অন্যান্য ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তবে ঠিক কি কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার রাজীব পতিতুন্ডী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি। ঠিক কি কারনে ঘটনা তা এখনো জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮