চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024:উদ্বোধনের আগে নিরাপত্তার কারণে বন্ধ ফ্রান্সের বিমানবন্দর

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের  কয়েক ঘণ্টা  আগে ফ্রান্সের রেলে বড়সড় হামলা হয়। আর এই হামলার জেরে শুক্রবার  নিরাপত্তার কারণে  বন্ধ  হল ফ্রান্সের  ফ্রাঙ্কো-সুইস বিমানবন্দর ।  এই মর্মে বিমানবন্দরের তরফে জানান হয়েছে, ‘ নিরাপত্তার জন্য খালি করা হয়েছে টার্মিনালটি। শুধু তাই নয় বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর।‘ তবে এই প্রথম নয় বোমা হামলার হুমকির কারণে ২০২৩ সালে ইউরো এয়ারপোর্টসহ ফ্রান্সের বেশ কয়েকটি বিমানবন্দর খালি করে দেওয়া হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতের অন্ধকারে ফ্রান্সে  বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে । প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায়  বিশেষ করে দ্রুতগতির রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্রান্সের  রেল কোম্পানি  জানিয়েছে যে, তার উচ্চ-গতির নেটওয়ার্ক সিস্টেমকে ব্যাহত করে দেওয়ার জন্যে রেল স্টেশনে হামলা চালানো হয়েছে। এমনকী ফ্রান্সের রেল স্টেশনে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয় একই সময়ে একাধিক এলাকায় তাণ্ডব চালানোর ঘটনা ঘটে।  নাশকতা ছড়ানোর জন্যে ট্রেন গুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক ভাবে অনুমান । যার ফলে প্রায় ৮ লক্ষ যাত্রী আটকে পড়েছেন। এবং একাধিক ট্রেনকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্যালিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্ৰায় ৩০০,০০০ দর্শক। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে শুরু হচ্ছে বিশ্বের ক্রীড়ামহলের ঐতিহাসিক টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যায় কুচকাওয়াজে ১০,৫০০ জন প্রতিযোগীকে ৮৫ টি নৌকায় করে স্বাগত জানানো হবে। এই আবহে নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হল ফ্রান্সের বিমানবন্দর।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ