নিউ ব্যারাকপুরে প্রলোভনের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেরার প্রতারকরা, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি , নিউ ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুরের বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্দা অঞ্চলের বাসিন্দা আরতী রায় ও বিনয় রায়, এলাকার প্রায় শতাধিক মহিলাকে বিভিন্ন জায়গা থেকে লোন করিয়ে লোনের টাকা নিয়ে পলাতক স্বামী-স্ত্রী সহ গোটা পরিবার। এলাকার মানুষজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সকলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় ওই পরিবার। কাউকে বাড়ি বানিয়ে দেবো কাউকে মেয়ের বিয়ের গয়না তৈরি করে দেবো এইরকম চাপ দিচ্ছে প্রতিশ্রুতি দিয়ে এলাকায় খেটে খাওয়া গরিব মহিলাদের কাছ থেকে দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক পরিবার।

কোটি কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছে ওই প্রতারক পরিবারের ৫ সদস্য। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে খুব দেখাতে শুরু করে। শুক্রবার তারা নিউ ব্যারাকপুর থানায় এসে ওই প্রতারক পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এলাকার প্রতারিত মহিলাদের দাবি টাকা ফেরত দরকার নেই ওই প্রতারকদের পুলিশ গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।এলাকার মহিলাদের বিভিন্ন কোম্পানি থেকে লোন করে ও আমানতের লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেছেন আরতি রায়।

প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি নিয়ে বৃহস্পতিবার দুপুরে চম্পট দেয় আরতি ও তার পরিবার। এরপরে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ফেরার হয়েছে আরতি ।তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। ভাঙচুর করা হয় আরতির বাড়িতেও। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিত মহিলারা। পুলিশ এখন এই প্রতারক পরিবারের সন্ধানে তল্লাশি শুরু করেছে। ওই প্রতারক পরিবার এলাকার এক প্রতিবন্ধী দম্পতিকে তাদের বাড়ি থেকে হটিয়ে সেই বাড়ি তৈরি করে দেওয়ার নামে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের